হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তথ্যমন্ত্রী ও দুই সচিব গ্রহণ করবেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মরদেহ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মরদেহ গ্রহণ করবেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। তথ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন ও পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস এসময় মন্ত্রীর সঙ্গে থাকবেন। আজ সরকারি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশ সময় রোববার সকাল নয়টায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে এমিরেটাস এর একটি বিমানে হুমায়ূন আহমেদের মরদেহ নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন তার স্বজনরা। আগামীকাল সকাল ৮টা ৪০ মিনিটে জনপ্রিয় এই কথা সাহিত্যিকের মরদেহ দেশে পৌঁছার কথা রয়েছে।লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই শিশুপুত্র নিষাদ ও নিনিত, শাশুড়ি সাংসদ তহুরা আলী, প্রকাশক মাজহারুল ইসলাম ও শাওনের বোন সেঁজুতি একই ফ্লাইটে নিউইয়র্ক থেকে রওনা হয়েছেন। দুবাইয়ে যাত্রাবিরতির পর কাল সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে হুমায়ূন আহমেদের মরদেহ নিয়ে তাঁদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests