হরতাল নিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসীদের তীব্র প্রতিক্রিয়া
এনা : যুক্তরাষ্ট্রে প্রবাসীদের মধ্যে বাংলাদেশে হরতালের রাজনীতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া পরিলতি হচ্ছে। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুও পরিবর্তে ব্যক্তিগত ইস্যুতে দু�দফা হরতালের কঠোর সমালোচনা করেছেন অনেকে। আবার কেউ কেউ মন্তব্য করেছেন, হরতালের মত কঠোর কর্মসূচি প্রদানের জন্যে বিরোধী দলকে বাধ্য করা হচ্ছে। হরতালের রাজনীতি শুরু করার জন্যে সরকারের দায়িত্ব বেশী। সচেতন প্রবাসীরা বলেছেন, জাতীয় স্বার্থের চেয়ে যাদের কাছে গদি তথা মতার মোহ অধিক তাদের মত রাজনীতিকদের হাত থেকে প্রধান দুটি দল নি�কৃতি না পাওয়া পর্যন্ত জনগণের দুর্ভোগ কমবে না বলে প্রায় সকল প্রবাসীর আশংকা। ক্যান্টনমেন্ট থেকে খালেদা জিয়াকে উচ্ছেদ নিয়ে সরকার ও বিরোধী দলের সাম্প্রতিক বক্তব্যকে প্রবাসীরা বাংলাদেশের গণতন্ত্রের অগ্রগতির েেত্র প্রতিবন্ধক বলে মনে করছেন। গণতান্ত্রিক সমাজে পরস্পরের মধ্যে সমঝোতার প্রয়োজন সবচেয়ে বেশী কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার মধ্যেকার সম্পর্ক কোনভাবেই তার পরিপূরক নয়। অনেক প্রবাসী দুঃখ করে প্রচন্ড ােভের সাথে বার্তা সংস্থা এনাকে বলেছেন, ১/১১ পরবর্তি পরিস্থিতির কথা স্মরণ করেও প্রধান দুই রাজনৈতিক দলকে সংযমী হওয়া উচিত। কিন্তু বাস্তবে তা পরিলতি হচ্ছে না। ঘন ঘন হরতাল এবং হারতাল আহবানকারীদের বিরুদ্ধে পুলিশী এ্যাকশন ইত্যাদি ঘটনাবলীতে সহজ-সরল প্রবাসীরা গভীর শংকায় রয়েছেন বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যত নিয়ে। নিউইয়র্ক, নিউজার্সী, ফোরিডা, পেনসিলভেনিয়া, ওয়াশিংটন মেট্র, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, মিশিগান, টেক্সাস, ম্যাসেচুসেটস, কানেকটিকাট স্টেটের কয়েক ডজন বাংলাদেশীর সাথে আলোচনাকালে ২৭ নভেম্বর বার্তা সংস্থা এনা উপরোক্ত অভিমত জানতে পেরেছে। নিকট অতীতের কথা স্মরণ করে মহাজোট ও ৪ দলীয় জোট গণতান্ত্রিক পরিবেশ বিপন্ন হয়-এমন যে কোন তৎপরতা থেকে বিরত হবে বলে প্রবাসীরা আশা করছেন।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের