Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি রোহিঙ্গাদের দেখতে যাচ্ছেন বাংলাদেশে

অনলাইন ডেস্ক পঠিত: 103 বার

প্রকাশিত: February 3, 2019 | 3:40 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বাংলাদেশে রোহিঙ্গাদের দেখতে ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর বিশেষ দূত হিসেবে তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন। কূটনৈতিক সূত্রগুলো তার সফরের বিষয়টি নিশ্চিত করলেও সময়ক্ষণ জানাতে অপারগতা প্রকাশ করেন। জানানো হয়- গতকাল রাতে বা সোমবার দিনের শুরুতে তিনি ঢাকায় পৌঁছাচ্ছেন। বুধবার পর্যন্ত কক্সবাজারে কাটাবেন। সেখানে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ছাড়াও ইউএনএইচসিআর- এর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সূত্রগুলো অবশ্য এটাও বলছে, তার সফরসূচিতে শেষ পর্যন্ত পরিবর্তন আসতে পারে। বছরের পর বছর ধরে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর সঙ্গে কাজ করা জোলি সংস্থাটিতে ২০১২ সালের এপ্রিলে বিশেষ দূত হিসেবে যোগ দেন। মানবতার প্রতি সাড়া দিতে বিশ্বের দেশে দেশে গেছেন। শরণার্থীদের দুঃখগাথা তুলে ধরেছেন বিশ্ব ফোরামে। ব্যাপক মানুষের স্থানচ্যুতি বা বাস্তুচ্যুতিতে যে বৈশ্বিক সংকট যে জটিল হচ্ছে সেটি ইউএনএইচসিআর-এর প্রতিনিধি হিসেবে দুনিয়ার কাছে তুলে ধরছেন তিনি। ২০১২ সালের এপ্রিলে ইউএনএইচসিআর-এর বিশেষ দূত হওয়ার আগে সংস্থাটিতে ২০০১ সাল থেকে শুভেচ্ছা দূত হিসেবে ছিলেন। বিরামহীনভাবে কাজ করে যাওয়া অ্যাঞ্জেলিনা জোলি প্রায় ৬০টির মতো মাঠ পর্যায়ের মিশন পরিদর্শন করেছেন। সক্ষম হয়েছেন নিজেকে বাস্তুচ্যুত বা শরণার্থীদের জন্য আন্তর্জাতিকভাবে প্রভাবকের পর্যায়ে নিতে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV