Tuesday, 27 October 2026 |
শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
সব ক্যাটাগরি

হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের বৈঠক

অনলাইন ডেস্ক পঠিত: 179 বার

প্রকাশিত: February 6, 2019 | 10:55 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ঢাকা: রোহিঙ্গা মুসলিমদের পর এবার রাখাইন থেকে বৌদ্ধ ও অন্যান্য উপজাতিদের বের করে দেয়ার প্রেক্ষিতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, সীমান্ত আগেই বন্ধ ছিলো, এখন পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে। ফলে আর কোন রাখাইন অধিবাসী বাংলাদেশে ঢুকতে পারবে না।
বেলা ১টার দিকে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়।    
সীমান্ত খুলে দিতে আন্তুর্জাতিক সম্প্রদায় যদি চাপ দেয় সেক্ষেত্রে বাংলাদেশ কি করবে- এমন প্রশ্নের জবাবে আবদুল মোমেন বলেন, আমরা আগেই সীমান্ত খুলে দিয়েছি, ১০ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠিকে আশ্রয় দিয়েছি, এখন অন্যরা তাদের সীমন্ত খুলুক।

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে ভয়াবহ সেনা অভিযানের মুখে লাখ লাখ রোহিঙ্গা মুসলিম দেশ ছেড়ে বাংলদেশে এসে আশ্রয় নেয়। শীর্ষকাগজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ