Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

হলিউড তারকাদের রহস্যময় মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: August 14, 2014 | 7:42 AM

রবিন উইলিয়ামস। গত মঙ্গলবার মারা গেছেন এই হলিউড তারকা। তাঁর মৃত্যুকে ঘিরেও তৈরি হয়েছে রহস্যরবিন উইলিয়ামস তাঁর হ্যাপি ফিট ছবিতে মজা করে বলেছিলেন, ‘আমি শুনতে পাচ্ছি, মানুষ কিছু একটা চাইছে…সেটা হলো আমি!’ এ যেন মোহিনী চৌধুরীর লেখা ও কমল দাশগুপ্তের সুরারোপিত ‘পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়…’ গানটার ইংরেজি রূপ। সত্যিই বেঁধে রাখা গেল না ৬৩ বছর বয়সী রবিনকে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পুলিশ ধারণা করছে, আত্মহত্যাই করেছেন এই অস্কারজয়ী অভিনেতা। কিন্তু কেন এই পথ বেছে নিলেন ‘পপাই দ্য সেইলর ম্যান’? তাঁর কাছের মানুষেরা এ ব্যাপারে মুখে তালা মেরে রেখেছেন। রবিনের মুখপাত্র কেবল বলেছেন, কদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন উইলিয়ামস। পত্র-পত্রিকা আর ইন্টারনেট ঘেঁটে জানা যায়, মৃত্যুর মাস খানেক আগে যুক্তরাষ্ট্রের মিনেসোটার এক মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে তিনি ভর্তি হয়েছিলেন নিজে থেকে। মাত্রাতিরিক্ত অ্যালকোহল আসক্তিই ছিল প্রধান কারণ। ১৯৭০-৮০-এর দশক পর্যন্ত কোকেনে আসক্ত ছিলেন রবিন। পরে এক বন্ধুর মৃত্যু ও বড় ছেলের জন্মের পর বদভ্যাসটি ছেড়ে দেন। ২০০৩ সালে এসে আবার আসক্ত হয়ে পড়েন অ্যালকোহলে। বছর তিনেক বাদে ছেড়েও দেন। হৃদ্রোগে আক্রান্ত হয়ে ডাক্তারের ছুরি-কাঁচির নিচে নিজেকে সঁপে দেন ২০০৯ সালে। ফলে শেষমেশ তাঁর আত্মহত্যা বা মৃত্যুর সঠিক কারণটা এখনো ধোঁয়াশাময়।
সাম্প্রতিক সময়ে হলিউড দুনিয়ায় এমন বেশ কয়েকটি রহস্যময় মৃত্যু দেখেছি আমরা। এই তালিকায় প্রথমেই রাখতে হবে মাইকেল জ্যাকসনকে। ২০০৯ সালের ২৫ জুন মারা যান এই কিংবদন্তি, আজও তাঁর মৃত্যুর কূলকিনারা হয়নি। এই তালিকায় পড়বেন মার্কিন সংগীতশিল্পী হুইটনি হিউসটনও। নিজের বাড়িতে এই তারকার মৃতদেহ পাওয়া যায় ২০১২ সালের ফেব্রুয়ারিতে। ঠিক একই পরিণতি দেখা যায় অস্ট্রেলিয়ান অভিনেতা হিথ লেজার (মৃত্যু: ২০০৮), মার্কিন অভিনেত্রী ব্রিট্যানি মারফি (মৃত্যু: ২০০৯), ব্রিটিশ সংগীতশিল্পী অ্যামি ওয়াইনহাউস (মৃত্যু: ২০১১) কিংবা মার্কিন অভিনেতা ফিলিপ হফম্যানের (মৃত্যু: ২০১৪) বেলায়ও। তবে এঁদের মৃত্যুর পেছনে দুটি শক্ত কারণের মিল পাওয়া যায়। সেগুলো হলো, মাদকাসক্তি আর মাত্রাতিরিক্ত পরিমাণে ওষুধ সেবন। টাইম, মেট্রো, উইকিপিডিয়া।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV