হাঙর দেখে জাহাজ তৈরি
ডেস্ক : প্রকৃতি থেকে মানুষ শিক্ষা নিচ্ছে সেই আদিকাল থেকে। এবার ভিন্ন এক দৃষ্টি নিয়ে তাকানো হচ্ছে হাঙরের দিকে। হাঙরের শরীরের আবরণের মতো জাহাজের আবরণ তৈরি করে জ্বালানি খরচ কমানো এবং আরও গতিশীল হওয়ার চিন্তা করছেন প্রকৌশলীরা।
সমুদ্রে চলাচলকারী বড় বড় জাহাজের মালিকরা প্রতি বছর অনেক অর্থ ব্যয় করেন জ্বালানির পেছনে। জার্মানির হামবুর্গের প্রকৌশলীরা চেষ্টা করে যাচ্ছেন জাহাজের এমন এক ‘কোটিং’ বা পাতলা আবরণ তৈরির, যেটা জ্বালানি খরচ কমাবে। খবর: ডিডব্লিউ নিউজ।
প্রকৌশলীদের হিসাবে এ ধরনের আবরণ তৈরির উপায় উদ্ভাবন করতে পারলে একটি জাহাজের পেছনে বছরে খরচ প্রায় তিন লাখ ডলার কমানো যাবে। শুধু তাই নয়, জ্বালানি নির্গমন কম হবে বলে তা পরিবেশের জন্যও হবে সুখবর। হাঙরের ত্বকে রয়েছে বিশেষ ধরনের ‘রিবলেট’, যেটা জলস্রোতের চাপ কমিয়ে হাঙরকে দ্রুত সামনের দিকে যেতে সহায়তা করে। প্রকৌশলীরা জাহাজের জন্য এই রিবলেট জাতীয় একটি আবরণ তৈরির চেষ্টা করছেন।
‘হামবুর্গ শিপ মডেল বেসিন’ এবং ‘ফ্রাইনহোফার ইনস্টিটিউট ফর ম্যানুফ্যাকচারিং টেকনোলজি অ্যান্ড অ্যাপ্লায়েড মেটেরিয়ালস রিসার্চ’ নামক দুটি প্রতিষ্ঠান যৌথভাবে এ আবরণ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তবে কবে নাগাদ এর ব্যবহার শুরু হতে পারে সে ব্যাপারে কিছু জানা যায়নি।সমকাল
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests