Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

হাতঘড়ি বলে দেবে আপনি কতোদিন বাঁচবেন…

অনলাইন ডেস্ক পঠিত: 118 বার

প্রকাশিত: October 8, 2013 | 1:54 PM

ডেস্ক: কল্পনা করুন তো, পৃথিবীতে আপনি কতোদিন বাঁচবেন তার সূক্ষ্মাতিসূক্ষ্ম হিসেব কষে দিচ্ছে আপনার হাতের ডিজিটাল ঘড়িটি। এমনটাই দাবি করছে ‘টিকার’ নামক ঘড়িটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান। নিঃসন্দেহে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টি আলোচনার কোন অবকাশ নেই। তা সত্ত্বেও তথ্য হিসেবে বিচিত্র এ খবরটা অনেকেরই নজর কাড়বে। নতুন নতুন অত্যাধুনিক গ্যাজেটগুলোতে প্রযুক্তিগত উন্নতির ছাপটা স্পষ্ট। সর্বশেষ সংযোজিত এ ডিজিটাল হাতঘড়িটি নতুন চমক নিয়ে হাজির হয়েছে। যিনি ঘড়িটি হাতে পরবেন, তাকে ব্যক্তিগত কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে রয়েছে তার স্বাস্থ্য সংক্রান্ত পূর্ব ইতিহাস ও বয়স। এরপর ঘড়িটিতে একটি স্বয়ংক্রিয় টাইমার সেট হয়ে যাবে। আপনি কতোদিন বাঁচবেন তার সুনির্দিষ্ট বছর, মাস, দিন, মিনিট ও সেকেন্ডের হিসাব দিয়ে দেবে অটো টাইমারটি। ঘড়িটির ডিজাইনাররা বলছেন, তাদের উদ্দেশ্য হচ্ছে ঘড়িটির ব্যবহারকারীকে তার সময়ের মূল্য সম্পর্কে সতর্ক করে দেয়া। ঘড়িটির ব্যবহারকারীরা হেলাফেলায় বা অযথা সময় অপচয় করবেন না, এমনটিই আশা করছেন তারা।মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV