Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

হানিমুনে প্রিন্স উইলিয়াম-কেট মিডলটন

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: May 10, 2011 | 9:56 PM

ইউএসএনিউজ ডেস্ক: অতিগোপনেই হানিমুন করতে বেরিয়েছেন প্রিন্স উইলিয়াম ও তার নববধূ কেট মিডলটন। তারা হানিমুনে গেছেন শুধু এ ঘোষণাই দিয়েছে ক্লারেন্স হাউস। অনলাইন বিবিসি এ খবর দিয়ে আরও জানায়, তারা কোথায় হানিমুন করতে গিয়েছেন তা ব্যক্তিগত বলে গোপন রাখা হয়েছে। ওই রিপোর্টে আরও বলা হয়, ডিউক অব কেমব্রিজ উইলিয়াম তার পেশাগত দায়িত্ব রয়েল এয়ারফোর্সে যোগ দিয়েই ফের ১৫ দিনের ছুটি নিয়েছেন। তবে বিয়ের পর থেকেই তারা কোথায় হানিমুন করতে পারেন তা নিয়ে আলোচনা, জল্পনা চলছিল। বলাবলি আছে, তারা হানিমুন হিসেবে বেছে নিতে পারেন আফ্রিকা, জর্ডান, ক্যারিবিয়ান এলাকা ও অস্ট্রেলিয়াকে। ক্লারেন্স হাউসের এক মুখপাত্র গতকাল বলেছেন, তারা কোথায় হানিমুন করতে গিয়েছেন তা আমরা ব্যক্তিগত কারণে বলছি না। তবে আমরা শুধু বলছি তারা হানিমুনে গিয়েছেন। তাদেরকে হানিমুন করার সময়টা গোপনীয়তা বজার রাখার কথা বলা হয়েছে। রিপোর্টে আরও বলা হয়, বিয়ের পর প্রথম এক সপ্তাহ তারা বিবাহিত হিসেবে যুক্তরাজ্যের কোথায় অবস্থান করেছেন তাও রয়েছে অজানা। তবে গত রাতে ডেইলি মেইল জানিয়েছে, তারা হানিমুন করতে সিসিলি গিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV