Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

হানু মিয়ার রুহের মাগফেরাত কামনায় বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন’র উদ্যোগে দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 183 বার

প্রকাশিত: March 8, 2022 | 10:47 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান কার্যকরী পরিষদের অন্যতম সদস্য আব্দুল হাসিম হাসনুর বড়ভাই সদ্য প্রয়াত ফেঞ্চুগন্জের বিশিষ্ট ব্যক্তিত্ব আব্দুল হান্নান হানু মিয়ার রুহের মাগফেরাত কামনায় বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন গত ২৮শে ফেব্রুয়ারী বাদ মাগরিব ব্রঙ্কসের স্টার্লিং বাংলা বাজার মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে ।এতে মোনাজাত পরিচালনা করেন বাংলা বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম ইয়াহিয়া। মরহুমের জন্যে সবার দোয়া কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুম আব্দুল হান্নান হানুর ছোটভাই আব্দুল হাসিম হাসনু, যুক্তরাষ্ট্রে অবস্থানরত ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান হাজী আবুল লেইছ ও সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকন।

দোয়া মাহফিলে মুলধারার রাজনীতিবিদ মোহাম্মদ এন মজুমদার, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুর রহিম বাদশা, জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি মনজুর চৌধুরী জগলুল, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি সেবুল খান মাহবুব, মোমেনুল ইসলাম, শারওযার আলী, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী, কোষাধক্ষ্য শাহ বদরুজ্জামান রুহেল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও কমিউনিটি বোর্ড সাতের সদস্য এম ডি আলাউদ্দিন, প্রচার সম্পাদক সোহেল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোমিত তানিম, কার্যকরী পরিষদ সদস্য এ করিম রনি, বাংলা বাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক লালন চৌধুরী, কার্যকরী সদস্য শামীম উদ্দিন, জাকির আহমদ রিপন, ইস্কন্দর আলী মিন্টু, সালেহ আহমদ চৌধুরী, মরহুম হানু মিয়ার পুত্র এ জে জাবেদ আহমদ সহ কমিউনিটির বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফেঞ্চুগন্জের প্রবীন ব্যবসায়ী আব্দুল হান্নান হান্নু সম্প্রতি লিনক্সহিল হাসপাতালে মৃত্যু বরণ করেন। তিনি দীর্ঘ দিন যাবৎ বার্ধক্য জনিত অসুস্থতায় ভোগছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV