হান্নান শাহ’র মাগফেরাত কামনায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে দোয়া
নিউইয়র্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার আ স ম হান্নান শাহ’র রুহের মাগফেরাত কামনায় নিউইয়র্কে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার জ্যাকসন হাইটসের মেজবান রেষ্টুেরেন্ট এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাষ্ট্র বিএনপি নেতা সোলাইমান ভূইয়া, ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ১ এর মেম্বার বিএনপি নেতা শাহজাহান শেখ, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, মোহাম্মদ অালী, শাহানা আক্তার প্রমুখ মোনাজাতে অংশ নেন। এসময় তারা হান্নান শাহ’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। হানান্ন শাহ’র পরিবারের সদস্যরা যাতে দ্রুত শোক কাটিয়ে উঠতে পারেন সে জন্যও দোয়া করেন।
সর্বশেষ সংবাদ
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো