Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

হারানো অ্যান্ড্রয়েড ডিভাইস খুঁজে দেবে অ্যাপ্লিকেশন

অনলাইন ডেস্ক পঠিত: 69 বার

প্রকাশিত: August 3, 2013 | 5:02 PM

তরিকুর রহমান সজীব : 
নিজের পছন্দের স্মার্টফোনটি হারিয়ে গেলে কিংবা চুরি হয়ে গেলে তা নিয়ে আফসোস ছাড়া আর কী ই বা করার আছে! এ রকম ধারণা যাদের ছিল, তাদের জন্য অ্যাপল’র জনপ্রিয় আইফোনে আগে থেকেই ছিল ‘ফাইন্ড মাই আইফোন’ নামের অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে হারানো আইফোনটির অবস্থান খুঁজে বের করার সুবিধা ছিল। তবে স্মার্টফোনের বাজারে রাজত্ব করা অ্যান্ড্রয়েডে ছিল না এই ফিচারটি। তা নিয়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের অভিযোগেরও কমতি ছিল না। তবে দেরিতে হলেও শেষ পর্যন্ত সেই কাঙ্ক্ষিত ফিচারটি চালু হতে যাচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য। অ্যান্ড্রয়েড নির্মাতা গুগল সম্প্রতি ‘ফাইন্ড ইওর লস্ট ফোন’ নামের এই ফিচারটি চালুর ঘোষণা দিয়েছে। অ্যান্ড্রয়েডের অফিশিয়াল ব্লগে অ্যান্ড্রয়েড প্রোডাক্ট ম্যাসেজার বেনজামিন পয়েজ এক ব্লগপোস্টে আনুষ্ঠানিকভাবে এই ফিচারটি সম্পর্কে জানিয়েছেন। এই ব্লগপোস্টে তিনি জানিয়েছেন, আপনার অ্যান্ড্রয়েড ফোনটি হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারের সহায়তায় হারানো বা চুরি হওয়া ফোনটির অবস্থান সম্পর্কে জানা যাবে। শুধু অ্যান্ড্রয়েড ফোনই নয়, অ্যান্ড্রয়েড ট্যাবলেট বা অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রেও কাজ করবে এই ফিচারটি। মনে করুন আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি বাসার মধ্যেই কোথাও রেখেছেন, কিন্তু খুঁজে পাচ্ছেন না। সে ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার আপনার ডিভাইসের রিংটোন বাজাবে সর্বোচ্চ ভলিউমে। এমনকি এটি ‘সাইলেন্সড’ মোডে থাকলেও এটি সর্বোচ্চ ভলিউমেই রিংটোন বাজিয়ে দেবে আপনাকে এটি খুঁজে পেতে সহায়তা করতে। আর যদি ডিভাইসটি বাইরে কোথাও ফেলে আসেন, সেক্ষেত্রে মানচিত্রে রিয়েল টাইমে এর অবস্থান জানিয়ে দেওয়া হবে আপনাকে। শুধু এর অবস্থান জানাই নয়, এতে আপনার রক্ষিত সব তথ্যেরও সুরক্ষা দেবে অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার। তাই ফোনটি যদি কোনোভাবেই খুঁজে পাওয়া সম্ভব না হয়, সেক্ষেত্রে ডিভাইসে রক্ষিত আপনার সকল তথ্য দ্রুত এবং নিশ্চয়তার সাথে ডিলিট করে দিতে পারবেন। ব্লগপোস্টে বেনজামিন জানিয়েছেন, এই মাসের শেষের দিকে এই সেবাটি উন্মুক্ত করা হবে সকলের জন্য। আর বিনামূল্যেই এই সেবা ব্যবহার করতে পারবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। যেকোনো গুগল অ্যাকাউন্ট ব্যবহার করেই এই ফিচারটি আপনার জন্য চালু করে নিতে পারবেন। অ্যান্ড্রয়েড ২.২ এবং এর পরবর্তী সকল সংস্করণের জন্য এটি কাজ করবে। এর বাইরেও অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবস্থাপনার জন্য পৃথক একটি অ্যাপ্লিকেশনও চালু হবে বলে জানান বেনজামিন। ফলে অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীরা কিছুটা নিশ্চিন্ত হতেই পারেন তাদের ডিভাইসটি নিয়ে।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV