Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

হারিকেন আইজাক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, মিসিসিপি, আলাবামা ও লুসিয়ানা – চার রাজ্যে জরুরি অবস্থা

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: August 27, 2012 | 9:12 PM

 ডেস্ক : যুক্তরাষ্ট্রের উপকূলীয় কয়েকটি প্রদেশের হারিকেন আইজাক আঘাত হানতে পারে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টার। হারিকেন আইজাক আঘাত হানতে পারে এ আশঙ্কায় চারটি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। জরুরি অবস্থা ঘোষণা করা রাজ্যগুলো হলো ফ্লোরিডা, মিসিসিপি, আলাবামা ও লুসিয়ানা। এটি ধীরে ধীরে শক্তিশালী হয়ে সাত বছর আগেকার হারিকেন কাটরিনার মতো আকার ধারণ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে উপকূলীয় অঞ্চলের হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছে। খবর এএফপি, সিএনএন ও রয়টার্স।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, হারিকেন আইজাক বর্তমানে মিসিসিপি নদী থেকে ৪৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। ঘণ্টায় ১৪ কিলোমিটার গতিতে এটি লুসিয়ানার দিকে এগিয়ে আসছে। মিসিসিপি, লুসিয়ানা ও আলাবামা রাজ্যের গর্ভনররা তাদের নিজ নিজ প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন। জনগণকে সহজে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানায়, আইজাক এ অঞ্চলে আঘাত করতে পারে ক্যাটাগরি-২ হারিকেন হিসেবে।
এল সালভাদরে ভূমিকম্প :সোমবার এল সালভাদরের প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় এলাকা সোমবার ভোরে শক্তিশালী একটি ভূমিকম্পের আঘাতে কেঁপে ওঠে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ৪। ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়।
মার্কিন ভূতাত্তি্বক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল এল সালভাদরের পুয়ের্তো এল ত্রিউনফো শহর থেকে ১১১ কিলোমিটার দক্ষিণে।
ভূমিকম্পে কোনো রকম হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর প্রভাব চলবে কয়েক ঘণ্টা পর্যন্ত। ফ্লোরিডা অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করার কারণে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে। এদিকে গত সোমবার এল সালভাদরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে সুনামি সতর্কতা জারি করে মার্কিন কর্তৃপক্ষ। পরে সে সতর্কতা তুলে নেয় তারা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV