হারিকেন স্যান্ডির ছোবলে কারিবীয় অঞ্চলে ৩৮ জনের মৃত্যু, যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল অভিমুখে অগ্রসর হয়েছে
অনলাইন ডেস্ক: শক্তিশালী ‘ফ্রাঙ্কেনস্টর্ম’ নামে অভিহিত হারিকেন স্যান্ডি কারিবীয় অঞ্চলে ৩৮ জনের প্রাণহানি ঘটানোর পর শুক্রবার যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল অভিমুখে অগ্রসর হয়েছে। এর ফলে দেশটির এক-তৃতীয়াংশ ভূখন্ড হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। আবহাওয়াবিদরা বলেছেন, আগামী সপ্তাহে এ ঝড়টি একটি মৌসুমী কালবৈশাখীর সংস্পর্শে এসে প্রবল শক্তি সঞ্চয় করে পশ্চিমে ভূখন্ডের ওপর দিয়ে বয়ে যেতে পারে। এর প্রভাবে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে প্রবল জলোচ্ছ্বাস হতে পারে। বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এবং অভ্যন্তরীণ বন্যা হতে পারে। এমনকি উপকূল থেকে দূরবর্তী উচ্চভূমিতে ভারী তুষারপাতও হতে পারে। এদিকে আবহাওয়াবিদরা বলছেন, ঝড়টির ক্যারোলিমাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত এমনকি ওহাইও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রেও প্রায় এক-তৃতীয়াং স্যান্ডি কবলিত হতে পারে। ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি প্রশাসক ক্রেম ফুগেট বলেন, এটি একটি চ্যালেঞ্জিং ঝড় হতে যাচ্ছে। তবে কর্মকর্তারা বলছেন, এটি ঠিক কখন, কোথায় প্রথম আঘাত করে তা বলার সময় এখনো আসেনি। ঝড়টি আগামী ৬ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার চূড়ান্ত সপ্তাহে আঘাত হাতে পারে। ফলে ঝড়ে য়তি ও বিদ্যুৎ বিপর্যয়ের কারণে নির্বাচনে ভোটারদের উপস্থিতি, ভোট কেন্দ্র প্রস্তুতি এবং রমনি ও ওবামার শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণার ওপর বিরূপ প্রভাব ফেলা নিয়ে উদ্বেগ বাড়ছে।
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests