Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

হারিয়ে যাবে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন?

অনলাইন ডেস্ক পঠিত: 116 বার

প্রকাশিত: May 31, 2013 | 8:26 PM

আব্দুর রহমান, টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা :
হারিয়ে যাবে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন?পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে মানচিত্র থেকে হারিয়ে যাবার আশংকায় দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। দ্বীপে এই প্রথমবারের মতো ভাঙ্গন ধরেছে। স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান আবদুর রহমান মেম্বার জানান, ২শ’ বছর আগে এ দ্বীপে লোকসংখ্যা ছিল মাত্র ১৩ জন, বর্তমানে তা ৯ হাজারের অধিক। তার উপরে হাজারো পর্যটকের আনাগোনা। গড়ে উঠেছে সিমেন্ট, রডসহ ভারী বস্তু দিয়ে তৈরি হোটেল-মোটেল। এই দ্বীপ দাঁড়িয়ে আছে শুধু পাথরের উপর, সেসব পাথরও ধ্বংস করা হচ্ছে।
সেন্টমার্টিনকে রক্ষায় সেখানে উঁচু ভবন নির্মাণ বন্ধ, পর্যটকদের রাত্রীযাপন নিষিদ্ধ, অতিরিক্ত জাহাজ চলাচল বন্ধ, অতিরিক্ত পর্যটক আগমন বন্ধসহ বিভিন্ন পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রশাসনের সুপারিশ করা হলেও কাজের কাজ কিছু হচ্ছে না। যার কারণে সেন্টমার্টিন দিন দিন বিপজ্জনক হয়ে উঠছে
সরকার সেন্টমার্টিনকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করার পর থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে দাবি পরিবেশ অধিদপ্তরের। কিন্তু প্রভাবশালী ব্যক্তিরা আইন অমান্য করে দ্বীপকে ধ্বংস করে ব্যবসায় নেমেছেন। এ অবস্থায় সরকার এ দ্বীপকে রক্ষায় কার্যকর ব্যবস্থা না নিলে পুরো দ্বীপ সাগরে বিলীন হয়ে যাবে। পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সর্দার শরীফুল ইসলাম জানান, সেন্টমার্টিন পরিবেশগত দিক দিয়ে অতি ঝুঁকিপূর্ণ। অবৈধভাবে গড়ে উঠছে বহুতল ভবন। পাথর উত্তোলনসহ বিভিন্ন পরিবেশ বিধ্বংসী কাজ চলে আসছে। কিন্তু কিছু প্রভাবশালী পরিবেশ অধিদপ্তরের কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে। পরিবেশ অধিদপ্তর সেন্টমার্টিনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে হামলার শিকার হয়েছে ।
সেন্টমার্টিনের ইউপি সদস্য নূরুল আলম (বাক্কু) জানিয়েছেন, গত কয়েক দিন ধরে বঙ্গোপসাগরের পানি বৃদ্ধি পাওয়ায় প্রবালদ্বীপ সেন্টমার্টিনের কয়েকটি অংশে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। সাগরের জোয়ারে সেন্টমার্টিন দ্বীপে স্মরণকালের ভয়াবহ ভাঙ্গন ও জলোচ্ছ্বাসের ঘটনা ঘটে। ২১টি বসতবাড়ি, বাজারের ৬টি দোকান বিধ্বস্ত হয়ে বসতভিটা সাগরে বিলীন হয়ে যায়। বড় কবরস্থান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বীপ এখন আগের মতো নেই। এই দ্বীপে ছিল কেয়া বাগান, নারিকেল বাগান, নিশিন্দা বাগানসহ গাছ-গাছালিতে পরিপূর্ণ। ঘন জঙ্গলে ছিল বিচিত্র সব প্রাণী। ছোট-বড় পাহাড় ছিল বিভিন্ন ধরনের পাথরের। প্রবাল, শৈবাল, কেয়া বাগানসহ বিভিন্ন জীববৈচিত্র্য সেন্টমার্টিনকে টিকিয়ে রেখেছে। আর এখন সে সবের অধিকাংশই নেই। দ্বীপে লেগেছে আধুনিকতার ছোঁয়া। এখন দ্বীপ নিয়েই চলছে ব্যবসা।
সেন্টমার্টিনের চেয়ারম্যান নূরুল আমিন জানিয়েছেন, বঙ্গোপসাগরের পানি বৃদ্ধি পাওয়ায় প্রবালদ্বীপ সেন্টমার্টিনের কয়েকটি অংশে ব্যাপক ভাঙ্গন নিয়ে শংকিত রয়েছে দ্বীপবাসী।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV