Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

হার্ট অ্যাটাকের খবর আগেই জানিয়ে দেবে চুলের হরমোন

অনলাইন ডেস্ক পঠিত: 48 বার

প্রকাশিত: September 24, 2010 | 12:37 AM

বাংলাপ্রেস,নিউইংল্যান্ডঃ যারা হৃদরোগে ভুগছেন তাদের জন্য জন্য সুখবর নিয়ে এসেছেন বিজ্ঞানীরা। হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার অনেক আগেই টের পাওয়া যাবে এমন একটি কৌশল তারা আবিষ্কার করতে সক্ষম হয়েছেন বলে দাবি করছেন।

সম্প্রতি স্ট্রেস নামের বিজ্ঞান সাময়িকীতে  একদল কানাডিয়ান গবেষক বলেছেন, মানসিক চাপ সৃষ্টিকারী হরমোন করটিসল এর পরিমাণ মাথার চুলে যদি অত্যধিক মাত্রায় বেড়ে যায় তাহলে বুঝবেন শিগগির আপনি হার্ট অ্যাটাকের কবলে পড়তে যাচ্ছেন। তাদের দাবি, আক্রান্ত হওয়ার মাসাধিক কাল আগেই এ পূর্বাভাস পাওয়া যেতে পারে। তবে  এ পরীক্ষা দীর্ঘস্থায়ী মানসিক চাপজনিত হার্ট অ্যাটাকের পূর্বাভাস দিতে পারবে না। অথচ যারা দীর্ঘস্থায়ী মানসিক চাপে ভোগেন তাদের হার্ট অ্যাটাকসহ অন্যান্য হৃদরোগে ভোগার সম্ভাবনা বেশি। আর এরাই হার্ট অ্যাটাকের ঝুঁকিতে থাকেন সবচেয়ে বেশি।ওয়েস্টার্ন অনটারিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং গবেষণাপত্রটির প্রতিবেদন লেখক স্ট্যান ভন উম এবং গিডিয়ন কোরেন বলেন,  সাধারণত করটিসল হরমোন রক্তরস, মূত্র এবং মুখের লালা থেকে পরিমাপ করা হয়। তবে এসব তরল থেকে প্রাপ্তকরটিসলের মাত্রা মানসিক চাপজনিত প্রভাব কয়েকঘণ্টা বা মাত্র কয়েকদিন পর্যন্ত ধরে রাখতে পারে। ফলে এ পরীক্ষা দিয়ে খুব বেশি সময় আগে হার্ট অ্যাটাকের পূর্বাভাস পাওয়া সম্ভব নয়। কিন্তু চুলে অবস্থিত করটিসল হরমোন তা পারে।প্রত্যেক মাসে চুলের বৃদ্ধি ঘটে গড়ে এক সিন্টিমিটার। সুতরাং একটি চুলের মাত্র ছয় সেন্টিমিটার লম্বা কোন অংশ পরীক্ষার মাধ্যমে অনেক দীর্ঘ সময়ের জন্য মানসিক চাপের মাত্রা নির্ধারণ করা সম্ভব।গবেষকরা ইসরাইলের কেফার সাবায় মেয়ার মেডিকেল সেন্টারের ৫৬ জন হৃদরোগীর চুলের নমুনা নিয়ে পরীক্ষা চালিয়েছেন। পরে হৃদরোগ নেই এমন ৫৬ জন সুস্থ মানুষের চুলের নমুনা নিয়ে পরীক্ষায় প্রাপ্ত তথ্যের সাথে ওই তথ্যগুলোর তুলনা করেন তারা। পরীক্ষায় দেখা যায়, হার্ট অ্যাটাকের রোগীদের চুলে করটিসল হরমোনের পরিমাণ তুলনামূলকভাবে বেশি।

প্রতিবেদনের উপসংহারে বলা হয়, হৃদরোগ সৃষ্টিকারী রিস্ক ফ্যাক্টরগুলোর জন্য যেমন- ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, ধূমপান এবং প্রধান ধমনিতে বংশগত রোগ, চুলের করটিসল মাত্রা বৃদ্ধি হৃদরোগের একটি শক্তিশালী ভবিষ্যৎ বার্তা বাহক।

উল্লেখ্য, চাকরি, বিয়ে বা অর্থ সংক্রান্ত জটিলতা ইত্যাদি মানসিক চাপ সৃষ্টিকারী বিষয়গুলো হার্ট অ্যাটাকসহ অন্যান্য হৃদরোগের ঝুঁকি বৃদ্ধির জন্য দায়ী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV