হার্ট ব্লক! হূদপিণ্ডকে সুস্থ রাখবেন কিভাবে
ডা. লিয়াকত হোসেন তপন : এক রাতে ৭০ বত্সর বয়স্ক এক ভদ্রলোক জাতীয় হূদরোগ হাসপাতালের জরুরী বিভাগে গিয়ে চিকিত্সককে বললেন, ‘আমি মাঝে মাঝে কয়েক মুহুর্তের জন্য অজ্ঞান হয়ে যাচ্ছি। নিউরোলজিষ্টের পরামর্শে ব্রেন-এর CT Scan করালাম। উনি জানানেল মাথা ঠিক আছে। ডাক্তার ভাই, আমার সমস্যা কোথায়? ইসিজি বিশ্লেষণ করে ইমার্জেন্সি মেডিকেল অফিসার বললেন, ‘আপনার হার্ট ব্লক আছে যা হূদপিণ্ডের বৈদ্যুতিক সার্কিটের সমস্যা, আপনাকে আমরা ভর্তি করে দেখব, পেসমেকার দরকার হতে পারে।
স্বল্প মাত্রার অবিচ্ছেদ্য বিদ্যুত্ প্রবাহ আমাদের হূদপিণ্ডের সংকোচন প্রসারণের নিয়ামক শক্তি, মানব হূদপিণ্ডের ডান এট্রিয়ামের উপরের অংশে অবস্থিত এসএ নোড থেকে এই বিদ্যুত্ স্বাধীনভাবে উত্পাদিত হয়ে এভি নোড, হিজ বাণ্ডেল ও ডান ও বাম হিজ বাণ্ডেল দিয়ে সমগ্র হূদপিণ্ডে প্রবাহিত হয়। হূদপিণ্ডের কিছু মাংসপেশী পরিবর্তিত হয়ে এই সঞ্চালন লাইন তৈরী হয়। হূদপিণ্ডের স্বাভাবিক গভীর (৬০-১০০/মি) নিয়মিত ছন্দের স্পন্দনের জন্য বিদ্যুত্ ব্যবস্থা স্বাভাবিক থাকা আবশ্যক।
প্রতিটি বাড়ীর পানির ও বৈদ্যুতিক লাইনের মতই হূদপিণ্ডের পানির লাইন (রক্ত সরবরাহ) ও বৈদ্যুতিক লাইন (বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থা) থাকে। এ দুটি ব্যবস্থা পারস্পরিক সহযোগীতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করে। বিদ্যুত্ উত্পাদন বা সরবরাহ প্রক্রিয়ার বাধা বা সমস্যাকে হার্ট ব্লক বলে। হার্ট ব্লক বিদ্যুত্ উত্পাদন প্রবাহ জনিত অসুবিধা। নিজস্ব রক্তনালীর মাধ্যমে পরিচালিত রক্ত প্রবাহের সমস্যাকে ইসকেমিক হার্ট ডিজিজ বলা হয়। হূদপিণ্ডের রক্তনালীর সংকোচনের জন্য এই ইসকেমিক হার্ট ডিজিজ হয়ে থাকে। তাই সহজ ভাবে বলা যায়-
১.হূদপিণ্ডের বিদ্যুত্ ব্যবস্থায় সমস্যা-হার্ট ব্লক
২.হূদপিণ্ডের রক্ত সরবরাহের সমস্যা- ইসকেমিক হার্ট ডিজিজ (ইসকেমিয়া/ইনফার্কসন)
হার্ট ব্লকের কারণ
১.ইসকেমিক হার্ট ডিজিজ
২.হূদপিণ্ডের প্রদাহ
৩.বাধর্ক্য
৪.হূদপিণ্ডের অনুপ্রবেশ(সারকোয়ডোসিস,নিওপ্লাজম)
৫.ওষুধ
৬.হূদপিণ্ডে আঘাত
৭.জন্মগত
হার্ট ব্লকের চিহ্ন/অসুবিধা
১.মাথা হালকা লাগা
২.অল্প সময়ের জন্য অজ্ঞান হওয়া
৩.পালপিটেশন
কি কি পরীক্ষা প্রয়োজন
১.ইসিজি
২.ইকোকার্ডিওগ্রাফি
৩.হলটার মনিটরিং
৪.ইপিষ্টাডি
৫.রুটিন পরীক্ষা
চিকিত্সা
হূদরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ধারাবাহিক চিকিত্সা নিতে হয়।
চিকিত্সার দুটি ধাপ-
১.হার্ট ব্লকের কারণের চিকিত্সা
২.সহায়ক চিকিত্সা-প্রয়োজনমত পেসমেকার স্থাপন।
প্রতিরোধ
চিকিত্সার অর্থনৈতিক ঝুকি মুক্তির উপায় হচ্ছে প্রতিরোধ, পরিবর্তিত জীবন যাত্রা হার্ট ব্লকের সম্ভাবনা অনেক কমিয়ে আনে। হার্ট ব্লকের প্রতিরোধের জন্য যা করণীয়-
১.প্রতিদিন হালকা ব্যায়াম করবেন।
২.তেল-চর্বি-মিষ্টি কম খাবেন।
৩.সুষম খাবার খাবেন
৪.প্রচুর শাকসব্জী খাবেন
৫.পরিমিত পানি পান করবেন
৬.ধূমপান, মদ্যপান করবেন না
৭.হার্ট ব্লকের কোন কারণ জানা থাকলে যথাযথ চিকিত্সা করাবেন
৮.উত্তেজনা পরিহার করুন।
৯.শরীরের ওজন আদর্শ মাত্রায় রাখুন
১০.চিকিত্সকের পরমর্শ ছাড়া কোন ওষুধ খাবেন না।
শেষকথা
ইসকেমিক হার্ট ডিজিজ হার্টের রক্তনালীতে সমস্যা, হার্ট ব্লক হার্টের বিদ্যুত্ ব্যবস্থায় সমস্যা। ইসকেমিক হার্ট ডিজিজ-এ হূদপিণ্ডের নিজের সরবারহ লাইন বা রক্তনালীতে আংশিক বা পূর্ণ সংকোচন হয়। IHD এবং হার্ট ব্লক ২টি চিকিত্সা যোগ্য সমস্যা। এসব রোগের রিস্ক ফ্যাক্টর বা কারণ উপস্থিত থাকলে বা রোগের চিহ্ন বা অসুবিধা অনুমিত হলেই দ্রুত হূদরোগ বিশেজ্ঞের পরামর্শে চিকিত্সা নিতে হবে।ইত্তেফাক
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং