Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা : তরুণ বয়সে সন্দেহ সচেতনতা বাড়ায়

অনলাইন ডেস্ক পঠিত: 101 বার

প্রকাশিত: July 4, 2013 | 12:04 AM

বয়ঃসন্ধিকালে বিভিন্ন শারীরিক ও মানসিক পরিবর্তনের প্রভাবে অল্প বয়সী তরুণ-তরুণীদের মধ্যে আত্মসচেতন প্রবণতা গড়ে ওঠে। এ ছাড়া তারা সন্দেহ করে যে কেউ না কেউ সব সময় তাদের দেখছে। আর বিপরীত লিঙ্গের কেউ লক্ষ করলে তারা নিজের সম্পর্কে তুলনামূলক বেশি সচেতন হয়ে ওঠে। মার্কিন গবেষকেরা এমনটিই দাবি করছেন।
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী লি সামারভিলের নেতৃত্বে একদল গবেষক আট থেকে ২২ বছর বয়সী ৬৯ জনের ওপর জরিপ চালান। এতে অংশগ্রহণকারীদের মস্তিষ্কের গতিবিধি পর্যবেক্ষণের জন্য বিশেষায়িত এমআরআই যন্ত্র ব্যবহার করা হয়। কিন্তু তাঁদের বলা হয়, এই প্রক্রিয়ায় একটি নতুন ভিডিও ক্যামেরা পরীক্ষা করা হচ্ছে। আর ক্যামেরায় তোলা ভিডিওচিত্র ভিন্ন কক্ষ থেকে বিপরীত লিঙ্গের সমবয়সী কেউ একজন দেখছে। জরিপে তরুণ-তরুণীদের সামনে রাখা একটি পর্দার মাধ্যমে জানানো হয় ক্যামেরাটি চালু রয়েছে নাকি বন্ধ আছে বা চালু হতে যাচ্ছে। কিন্তু আসলে সেখানে কোনো ক্যামেরা ছিল না। এমআরআইয়ের মাধ্যমে তাদের আত্মসচেতন আবেগ, মানসিক প্রতিক্রিয়া ও মস্তিষ্কের বিভিন্ন পরিবর্তন শনাক্ত করা হয়। লাইভসায়েন্স।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV