Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

হাসপাতালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: December 31, 2012 | 2:32 AM

হিলারি ক্লিনটন
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক ফার্স্টলেডি হিলারি ক্লিনটনকে নিউ ইয়র্কের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধমনীতে রক্ত জমাট বেঁধে যাওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়। হিলারির মুখপাত্র ফিলিপ রেইনেস জানান, মাথায় আঘাতের বিষয়টির ‘ফলো আপ’ করাতে গিয়েই রোববার এক পরীক্ষায় রক্ত জমাট বাঁধার বিষয়টি ধরা পড়ে। হিলারি বর্তমানে নিউ ইয়র্কের প্রেসবাইটেরিয়ান হাসপাতালে ভর্তি আছেন এবং সেখানকার চিকিৎসকরা তাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করবেন। প্রেসিডেন্ট বারাক ওবামার প্রথম মেয়াদে ২০০৯ সালে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নিয়োগ পান তখনকার ডেমোক্র্যাট সিনেটর হিলারি ক্লিনটন। এই দায়িত্বে গত প্রায় চার বছরে মোট ১১২টি দেশ সফর করেছেন তিনি। এ কারণে গণমাধ্যমে তাকে সবচেয়ে বেশি বিদেশ ভ্রমণকারী পররাষ্ট্রমন্ত্রীও বলা হয়েছে কখনো কখনো।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ