হাসি-কান্নার ট্যাবলেট!
এনা, নিউইয়র্ক:
হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার পর অসংখ্য মানুষ হৃদরোগ এবং পক্ষাঘাতে আক্রান্ত হচ্ছেন, আবার কাঁদতে কাঁদতে অনেকে জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। যুক্তরাষ্ট্রে ২০ লক্ষাধিক আমেরিকান এমন রোগে আক্রান্ত হয়েছেন এবং এদের অনেকে এখনও হাসপাতালে অচেতন অবস্থায় রয়েছেন। এহেন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) নতুন একটি ট্যাবলেট তৈরির অনুমোদন দিয়েছে গত ৩০ অক্টোবর। এর নাম নিউডেক্সটা। এটি সেবনের ফলে হাসি এবং কান্না নিয়ন্ত্রণ করা যাবে। অর্থাৎ হাসবেন কিন্তু হার্ট অথবা মস্তিষ্কে এর কোনো প্রভাব পড়বে না। কাঁদলেও হার্টে কোনো সমস্যা হবে না। ক্যালিফোর্নিয়ার এলিসো ভিয়েজো সিটিতে অবস্থিত অভনির ফার্মাসিউটিক্যালস কোম্পানি এ ওষুধ তৈরি করেছে। এ কোম্পানির প্রধান নির্বাহী কিথ ক্যাটকিন বলেছেন, বার্ষিক ২০ লক্ষাধিক আমেরিকান নানাবিধ জটিল রোগে আক্রান্ত হচ্ছেন হাসতে হাসতে অথবা কাঁদতে কাঁদতে। এজন্যই হাসি ও কান্না নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা থেকে আমাদের গবেষকরা এ ওষুধ উদ্ভাবন করেছেন। নতুন বছরের মার্চের মধ্যেই এ ওষুধ বাজারে ছাড়া হবে। তবে এখন পর্যন্ত এর মূল্য নির্ধারণ করা হয়নি।

সর্বশেষ সংবাদ
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature