হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নিউইয়র্ক শাখার সেমিনার : প্রবাসীদের আইনী অধিকার প্রতিষ্ঠায় বিশেষ ট্রাইবুনাল গঠনে এডভোকেট মনজিল মোরসেদের প্রস্তাবনা (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আয়োজিত এক মেমিনারে হিউমান রাইটস অ্যান্ড পীস ফর বাংলাদেশ (এউচআরপিবি)’র সভাপতি এডভোকেট মনজিল মোরসেদ প্রবাসীদের আইনী অধিকার প্রতিষ্ঠায় বিশেষ ট্রাইবুনাল বাস্তবায়নের লক্ষে একটি প্রস্তাবনা পেশ করেছেন। এটি বাস্তবায়িত হলে দেশে প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ ভূমিকা রাখবে বলে অভিমত প্রকাশ করা হয়েছে। নিউইয়র্কে জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজার মামা’স পার্টি হলে গত ১৬ সেপ্টেম্বর হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নিউইয়র্ক শাখা’র উদ্যোগে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
সংগঠনের সভাপতি এডভোকেট ম. জাকির মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম রহমান কিবরিয়ার সহযোগিতায় ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাঈদ মাঈনুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ আলী বাবুল, এটর্নী খাইরুল বাসার, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, এডভোকেট মুজিবুর রহমান ও মাহবুবুর রহমান চৌধুরী, এডভোকেট মাহবুবুর রহমান বকুল, সহ সভাপতি এডভোকেট আব্দুল হাই কাইয়ুম, প্রচার সম্পাদক এডভোকেট আব্দুর রাশিদ, কার্যকরী সদস্য এডভোকেট আসলাম খান প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইমাম কাজী কায়্যূম। এ সময় প্রবাসী নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় এডভোকেট মনজিল মোরসেদ প্রবাসীদের আইনী অধিকারসহ বাংলাদেশের মানবাধিকারের চিত্র তুলে ধরে বলেন, প্রবাসীরা বাংলাদেশের উন্নয়ন সহযোগি হিসেবে কাজ করছে। বাংলাদেশের অর্থনীতিতে বিরাট অবদান রয়েছে তাদের। কিন্তু দীর্ঘদিন ধরে আমেরিকা, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে স্থায়ীভাবে বসবাসকারী অনেক বাংলাদেশী উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ও নিজের কেনা সম্পত্তি নিয়ে নানা ভাবে বিড়ম্বনার শিকার হচ্ছেন। আইনী জটিলতার কারণে প্রবাসীদের স্বার্থ সুরক্ষা ব্যাহত হয় বিভিন্নভাবে। তাই প্রবাসীদের সম্পদ ও সম্পত্তির নিরাপত্তা সহ তাদের স্বার্থ সুরক্ষায় বিশেষ ট্রাইবুনাল গঠন সময়ের দাবী।
অনুষ্ঠানে বক্তারা মানবাধিকার সুরক্ষায় এডভোকেট মনজিল মোরসেদের বিশেষ অবদানের জন্য তাকে ধন্যবাদ জানান।
সভায় বাংলাদেশে বিভিন্নভাবে প্রতারনার শিকার প্রবাসীরা তাদের সমস্যার কথা এডভোকেট মনজিল মোরসেদের কাছে তুলে ধরে এর প্রতিকার কামনা করেন। তারা বলেন, তারা দেশে বিনিয়োগ করতে চান। কিন্তু আইনী জটিলতা, আমলাতান্ত্রিক জটিলতা, নিরাপত্তাহীনতা, অনিশ্চিয়তা এবং অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে তারা বিনিয়োগে সাহস পাচ্ছেন না। প্রশাসন, আমলা, পুলিশ সহ যারা কী-পয়েন্টে আছেন তাদের দুর্নীতিমুক্ত হতে হবে। প্রবাসীদের আইনী অধিকার প্রতিষ্ঠায় বিশেষ ট্রাইবুনাল গঠিত হলেই তারা দেশে বিনিয়োগে উৎসাহী হবে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল