হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নিউইয়র্ক শাখা’র নতুন কমিটি গঠন: প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইবুনাল গঠনের দাবী এডভোকেট মনজিল মোরসেদের (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে এক মতবিনিময় সভায় হিউমান রাইটস অ্যান্ড পীস ফর বাংলাদেশ (এউচআরপিবি)’র সভাপতি এডভোকেট মনজিল মোরসেদ দেশে প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইবুনাল গঠনের দাবী জানিয়েছেন। নিউইয়র্কে জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় গত ৭ অক্টোবর অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নিউইয়র্ক শাখা’র নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। এডভোকেট ম. জাকির মিয়াকে সভাপতি এবং এম রহমান কিবরিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে এ নতুন কমিটি গঠিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলা জজ (অবঃ) মুনির হোসাইন পাটোয়ারী, এটর্নি খাইরুল বাসার, জেলা জজ (অবঃ) জাহাঙ্গীর সরকার, মুক্তিযোদ্ধা আলতাফ হোসাইন, রিনা আবেদীন, অ্যাডভোকেট নূর ফাতেমা, মোবারক হোসাইন, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, মাহবুবুর রহমান চৌধুরী, এডভোকেট আব্দুর রাশিদ, এডভোকেট সাঈদ মাঈনুদ্দিন, এডভোকেট মোহাম্মদ আলী বাবুল, এডভোকেট ম. জাকির মিয়া, এম রহমান কিবরিয়া প্রমুখ। বিপুল সংখ্যক প্রবাসী এ সভায় উপস্থিত ছিলেন।

সভায় বিদায়ী সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী বাবুল হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নিউইয়র্ক শাখা’র নতুন কমিটির নাম ঘোষণা করেন।

নতুন কমিটির কর্মকর্তারা হলেন : সভাপতি এডভোকেট ম. জাকির মিয়া, সহ সভাপতি এডভোকেট আব্দুল হাই কাইয়ুম, সাধারণ সম্পাদক এম রহমান কিবরিয়া, সহ সাধারণ সম্পাদক আব্দুল মোমিন প্রধান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাঈদ মাঈনুদ্দিন, প্রচার সম্পাদক এডভোকেট আব্দুর রাশিদ, আইন সম্পাদক এডভোকেট আলম, কোষাধ্যক্ষ আখতারুর রহমান মামুন, কার্যকরী সদস্য এডভোকেট আসলাম খান, এডভোকেট শাহ ফরিদ, মহাম্মদ এ রহমান, তোফায়েল আহমেদ চোধুরী, শাহান মজুমদার, ফারুক মাহমুদ চৌধুরী এবং মনিজা রহমান।
উপদেষ্টা পরিষদ : এডভোকেট মোহাম্মদ আলী বাবুল, এটর্নী অশোক কে কর্মকার, এটর্নী খাইরুল বাসার, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, এডভোকেট কাজী শামসুদোহা, এডভোকেট মুজিবুর রহমান,
মাহবুবুর রহমান চৌধুরী ও মোহাম্মদ শহীদুজ্জামান।

সভায় এডভোকেট মনজিল মোরসেদ তার বক্তব্যে বাংলাদেশের মানবাধিকারের চিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশের অর্থনীতিতে বিরাট অবদান রয়েছে প্রবাসীদের। প্রবাসীরা বাংলাদেশের উন্নয়ন সহযোগি হিসেবে কাজ করছে। কিন্তু দীর্ঘদিন ধরে যেসব বাংলাদেশী আমেরিকা, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে স্থায়ীভাবে বসবাস করছেন তাদের অনেকের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ও নিজের কেনা সম্পত্তি নিয়ে নানা ভাবে বিড়ম্বনার শিকার হন। আইনী জটিলতার কারণে প্রবাসীদের স্বার্থ সুরক্ষা ব্যহত হয়। তাই প্রবাসীদের সম্পদ ও সম্পত্তির নিরাপত্তা সহ তাদের স্বার্থ সুরক্ষায় বিশেষ ট্রাইবুনাল গঠন এখন সময়ের দাবী।

অনুষ্ঠানে মানবাধিকার প্রতিষ্ঠায় এডভোকেট মনজিল মোরসেদের বিশেষ অবদানের জন্য প্রবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানান হয়।

সভায় বাংলাদেশে বিভিন্নভাবে প্রতারনার শিকার প্রবাসীরা তাদের সমস্যার কথা এডভোকেট মনজিল মোরসেদের কাছে তুলে ধরে এর প্রতিকার কামনা করেন। তারা বলেন, তারা দেশে বিনিয়োগ করতে চান। কিন্তু আইনী জটিলতা, আমলাতান্ত্রিক জটিলতা, নিরাপত্তাহীনতা, অনিশ্চিয়তা এবং অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে তারা বিনিয়োগে সাহস পাচ্ছেন না। প্রশাসন, আমলা, পুলিশ সহ যারা কী-পয়েন্টে আছেন তাদের দুর্নীতিমুক্ত হতে হবে। তাহলেই প্রবাসীরা দেশে বিনিয়োগে উৎসাহী হবে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি