‘হিজাবী কংগ্রেসওম্যান’ খ্যাত ইলহানের সম্মানে নিউইয়র্কে মুসলিম এডভোকেসি কোয়ালিশনের অনুষ্ঠান : ‘মুসলিম-আমেরিকানদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের সুযোগ নেই’
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মার্কিন কংগ্রেসে ফরেন রিলেশন্স কমিটির সদস্য কংগ্রেসওম্যান ইলহান ওমার বলেছেন, ‘মুসলিম-আমেরিকানরা দ্বিতীয় শ্রেণির নাগরিক নয়। তাই আমাদের সাথে বৈষম্যমূলক আচরণের সুযোগ নেই। যুক্তরাষ্ট্রের সংবিধান সকল ধর্ম, বর্ণ, গোত্র আর ভাষার নাগরিকের সম-অধিকার নিশ্চিত করেছে। এসব বিষয় খেয়ালে রেখে মুসলমানদের সোচ্চার থাকতে হবে’।
‘এই আমেরিকার সামগ্রিক উন্নয়ন ও কল্যাণে মুসলমানেরাও তাদের শ্রম-মেধার বিনিয়োগ ঘটাচ্ছেন অন্য নাগরিকদের মতোই। তাই তারা বৈষম্যের শিকার হবেন-এটি কখনোই মেনে নেয়া হবে না। তবে এজন্যে সকলকে মূলধারার রাজনীতিতে আরো জোরালো ভূমিকায় অবতীর্ণ হতে হবে’-উল্লেখ করেন কংগ্রেসওম্যান ইলহান।
নিউইয়র্কে মুসলিম এডভোকেসি কোয়ালিশনের পক্ষ থেকে‘ হিজাবী কংগ্রেসওম্যান’ হিসেবে খ্যাত ইলহানের সম্মানে ৩ ফেব্রুয়ারি এক অনুষ্ঠান হয় ফ্রেশমেডোতে আলী বাবা রেস্টুৃরেন্টে। বিপুলসংখ্যক বাংলাদেশি এতে অংশ নিয়ে ট্রাম্প প্রশাসনের মুসলিম তথা অভিবাসন বিদ্বেষী পদক্ষেপের কঠোর সমালোচক ইলহানকে অভিনন্দিত করেন।
এ অনুষ্ঠানে যৌথ-চেয়ারপার্সন ছিলেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ডা. মোহাম্মদ রহমান তুহিন এবং ডা. ইসমা চৌধুরী।
এম এ করিম মাজওয়ালার উপস্থাপনায় এ অনুষ্ঠানে ইলহানকে স্বাগত জানিয়ে এবং তার কর্মকাণ্ডের প্রতি বাংলাদেশি-আমরিকানসহ সকল মুসলিম সম্প্রদায়ের অকুন্ঠ সমর্থনের কথা ব্যক্ত করেন হোস্ট সংগঠনের নেতা আব্দুল আজিজ ভূইয়া, জ্যামাইকা মুসলিম সেন্টারের সভাপতি ডা. সিদ্দিকুর রহমান, কমিউনিটি এাক্টিভিস্ট ড. ডেভি মুসতাসির। এ অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন জ্যামাইকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ চৌধুরী, ডা. ওয়াজেদ এ খান, ফখরুল ইসলাম দেলোয়ার প্রমুখ। উল্লেখ্য,
মিনেসোটার কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-৫ থেকে গত নভেম্বরে নির্বাচিত ইলহান এর আগে মিনেসোটা অঙ্গরাজ্য পার্লামেন্টের নির্বাচিত সদস্যা ছিলেন। এনআরবি নিউজ
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী