হিজাব পরায় নিউইয়র্কে হেইট ক্রাইমের শিকার বাংলাদেশী কলেজ ছাত্রী ফাহিম, মুসলিম কম্যুনিটিতে ভীতি
নিউইয়র্ক : আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন শেষ হয়েছে গত ৮ নভেম্বর। নির্বাচনে মুসলিম ও ইমিগ্র্যান্ট বিরোধী ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্বকে অবাক করে এবং সমস্ত মিডিয়ার জরিপকে ভুল প্রমাণিত করে আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের চেয়ে প্রায় ৪ লাখের বেশি পপুলার ভোট পেয়েও হিলারি পরাজিত হয়েছেন। ইলেকট্রোলার ভোটের মারপ্যাঁচে হিলারিকে পরাজয় বরণ করতে হয়েছে। হিলারি পরাজয় মেনে নিয়ে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন। এনা
এদিকে গত ১২ নভেম্বর হিলারি ক্লিন্টন কংগ্রেসকে চিঠির মাধ্যমে জানিয়েছেন এফবিআই’র ডিরেক্টর জেমস কমির ই- মেইল নিয়ে মিথ্যাচারের কারণেই তিনি পরাজিত হয়েছেন। অন্যদিকে হিলারি বেশি ভোট পেয়ে পরাজয় মেনে নিলেও নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়াসহ আমেরিকার ডেমক্র্যাট অধ্যুষিত স্টেটের আমেরিকানরা এই পরাজয় মেনে নিতে পারছেন না। তারা ইলেকট্রোলার ভোট পদ্ধতির সংস্কার দাবি করছেন এবং ট্রাম্প আমাদের প্রেসিডেন্ট নয় বলে ৯ নভেম্বর থেকে টানা ১২ নভেম্বর পর্যন্ত বিক্ষোভ সমাবেশ করছেন। এ সব বিক্ষোভ সমাবেশে আইন- শৃঙ্খলা বাহিনী গুলিও করেছে, অনেকে আহত হয়েছে, অনেককে গ্রেফতারও করা হয়েছে কিন্তু কোনভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারের সামনে বিক্ষোভকারীরা তাদের ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
নির্বাচনের পূর্ব থেকেই ডোনাল্ড ট্রাম্প মুসলিম এবং ইমিগ্র্যান্টবিরোধী বক্তব্য দিয়ে আসছিলেন এবং বলেছিলেন, আমেরিকায় মুসলমানদের আসতে দেয়া হবে না। সেই অবস্থানে তিনি এখনো অনঢ় রয়েছেন। ডোনাল্ড টাম্প ক্ষমতা গ্রহণ করবেন আগামী ২০ জানুয়ারি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প জয়ী হবার পর থেকে মুসলিম এবং ইমিগ্র্যান্ট কম্যুনিটিতে এক ধরনের নীরব আতঙ্ক বিরাজ করছে। এবং আমেরিকায় মুসলিমবিরোধী সেন্টিমেন্ট তৈরি হচ্ছে। যার কারণে ডোনাল্ড ট্রাম্প জয়ী হবার চতুর্থ দিনেই হিজাব পড়া নিয়ে নিউইয়র্কে হেইট ক্রাইমের শিকার হয়েছেন ১৯ বছরের কলেজ পড়–য়া বাংলাদেশী ছাত্রী ফাহিম নিজাম। তিনি গত ১০ নভেম্বর কিউ ৪৩ বাসে করে কলেজে যাবার পথে হেইট ক্রাইমের শিকার হন।
নিউইয়র্ক থেকে প্রকাশিত আমেকিার প্রভাবশালী পত্রিকা ডেইলি নিউজের রিপোর্ট থেকে জানা যায়, ফাহিমা বাসে করে ম্যানহাটনে হান্টার কলেজে যাচ্ছিলেন। বাসের মধ্যেই দুই জন শেতাঙ্গ আমেরিকান (স্বামী- স্ত্রী) তার কাছে এসে তাকে চিৎকার করে বলতে থাকে তার মাথা থেকে হিজাব খুলে ফেলার জন্য। তারা ফাহিমার সাথে চিৎকার-চেঁচামেচি করতে থাকে এবং বলতে থাকে মাথা থেকে বিরক্তিকর এই জিনিস খুলে ফেল। ফাহিমা তার হিজাব না খুলেই প্রতিবাদ জানায়। এই ঘটনা সে বাসায় এসেই তার পরিবারকে জানায় এবং পুরো ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইস বুকে ছড়িয়ে দেয়। ফাহিমার এই ঘটনা নিউইয়র্কসহ লন্ডনের ডেইলি মিররসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। ফাহিমের পরিবার সূত্রে জানা যায়, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয় হবার পরই এই ঘটনা ঘটলো। নিউইয়র্কে এর আগে এই ধরনের কোন ঘটনা ঘটেনি। বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।
উল্লেখ্য, ফাহিমা নিউইয়র্কের বেলরোজে থাকেন এবং তার বাবা মা বাংলাদেশ থেকে ইমিগ্র্যান্ট হয়ে আমেরিকায় এসেছিলেন। এদিকে এই ঘটনায় মুসলিম কম্যুনিটিতে ভীতির জন্ম দিয়েছে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ