Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

হিজাব পরায় ভোগান্তি : আদালতে মামলা

অনলাইন ডেস্ক পঠিত: 100 বার

প্রকাশিত: August 15, 2012 | 1:52 AM

হিদুল বাশার : ওয়াল্ট ডিসনির সাবেক কর্মী আইমান বাদলাল অভিযোগ করেন, তার ইসলামিক বিশ্বাসের জন্য তাকে কোম্পানি একেবারে একঘরে করে রাখে। মার্কিন সিভিল লিবারেশন ইউনিয়ন ইতিমধ্যে মরোক্কর এই মুসলিম মহিলার পক্ষে আদালতে একটি মামলা দায়ের করেছে। ইউনিয়নের আইনজীবী রিচার্ডসন বলেছেন ‘আইমান আল বাদলাল মরক্কোতে জš§ালেও তনি এখন যুক্তরাস্ট্রের নাগরিক। শুধু ধর্মীয় বিশ্বাসের কারণেই তাকে এই বৈষম্যের শিকার হতে হয়েছে। এটা পুরোপুরি অনাকাঙ্খিত।’ তিনি আরো বলেন, গত দুই বছর থেকে তাকে লক্ষ্য করে ‘উট’ , ‘জঙ্গী’ , বোমা প্রস্তুতকারীর মতো আপত্তিকর শব্দ উচ্চারণ করা হয়। তবে ডিসনি কর্তৃপক্ষ দাবি করে, বাদলালের হিজাব পরা কোম্পানি নির্দেশিত পোশাকের একেবারে বিপরীত। জানা যায়, বাদলাল কোম্পানির লোগো সম্বলিত রঙ্গিন হিজাব পরার অনুমতি চাইলেও কর্তৃপক্ষ তা গ্রহণ না করে তাকে সব সময় অফিসের পিছন দিকে কাজ করার নির্দেশ দেয়, যাতে করে তিনি সব সময় গ্রাহকদের দৃষ্টির বাইরে থাকেন। মার্কিন সিভিল লিবারেশন ইউনিয়নের আরেক আইনজীবি, রীম সালাহি প্রেস টিভিকে বলেন ‘বাদলালের ধর্মীয় মনোভাবকে অসম্মান করে ডিসনি ল্যান্ড কর্তৃপক্ষ হিজাবের উপর একটি বড় হ্যাট পরার পরামর্শ দেয়, যা ধর্ম নিয়ে তামাশা করা ছাড়া আর কিছুই নয় ।’

অবশ্য ডিসনি পার্ক ও রিসোর্ট কোম্পানি সাম্প্রতিক আত্মপক্ষ সমর্থন করে এক বিবৃতিতে জানিয়েছে ‘সকল ধর্মীয় বিশ্বাসের প্রতি যথাযথ সম্মান দেখানোর মত দীর্ঘ ইতিহাস তাদের রয়েছে।’

এদিকে আইনজীবিদের পক্ষথেকে জানানো হয়েছে ‘কোম্পানিগুলোর বিভিন্ন ধর্মীয় বৈষম্যের বিরুদ্ধে আমাদের এই আইনি অবস্থান।’ প্রেসটিভি/আমাদের সময় ডট কম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV