Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

হিলারিকে একমাত্র যোগ্য প্রার্থী বললেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: September 19, 2016 | 2:04 PM

মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা বলেছেন, এবারের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে হিলারি ক্লিনটনই একমাত্র যোগ্য প্রার্থী। হোয়াইট হাউসে তার আট বছরের অভিজ্ঞতার আলোকে এটা তার কাছে ‘দিবালোকের মতো স্পষ্ট’ হয়ে  গেছে। শুক্রবার এমন মন্তব্য করেছেন তিনি। একইসঙ্গে তার স্বামী বারাক ওবামার জন্মস্থান নিয়ে যে আলোচনা চলছে সে প্রসঙ্গেও মুখ খোলেন মিশেল ওবামা। এ খবর দিয়েছে এনবিসি নিউজ। খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনকেই একমাত্র যোগ্য প্রার্থী বলে মনে করছেন মার্কিন ফার্স্ট লেডি। শুক্রবার ভার্জিনিয়ায় হিলারির পক্ষে প্রথম নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘কোনো একজন প্রার্থী প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পরই রাতারাতি সবকিছু বদলে দিতে পারেন না। বরং ঘটে তার উল্টো ঘটনা। প্রকৃতপক্ষে কেউ যখন মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণ করেন তাকে সবচেয়ে কঠিন ও কঠোরতম সময় পার করতে হয়। উচ্চারিত প্রতিটি কথায় তিনি যুদ্ধ শুরু করে দিতে পারেন, বাজারকে ধসিয়ে দিতে পারেন, বিশ্বের গতিপথই বদলে দিতে পারেন। আমার কাছে মনে হয়, এটা দিবালোকের মতো স্পষ্ট যে, এই নির্বাচনে এই দায়িত্বভার অর্পণের জন্য আমরা কেবল একজনের ওপরই ভরসা করতে পারি।’ তার ভরসার সেই ব্যক্তি হলেন হিলারি ক্লিনটন। নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখতে গিয়ে স্বামী বারাক ওবামার জন্মস্থান নিয়েও মন্তব্য করেছেন মিশেল। প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প সম্প্রতি স্বীকার করে নিলেও এর আগে অভিযোগ করেছিলেন যে, ওবামার জন্ম যুক্তরাষ্ট্রে নয়। ট্রাম্পের নাম উল্লেখ না করলেও তাকে এক হাত নিয়েছেন মিশেল। তিনি বলেন, ‘আমার স্বামী এই দেশে জন্ম নিয়েছিলেন কি-না তা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন এবং গত আট বছর ধরেই তা করে যাচ্ছেন। আমার মনে হয়, এই গোটা সময়ে বারাক তাদের সব প্রশ্নের উত্তর সঠিকভাবেই দিয়ে গেছে।’ ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্সে জর্জ ম্যাসন ইউনিভার্সিটিতে মিশেল ওবামা তার বক্তব্য দিয়ে চেষ্টা করেছেন ডেমোক্রেটদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা ঠেকাতে। তিনি বলেন, ‘গত আট বছরে আমার এটা দেখার সৌভাগ্য হয়েছে যে, প্রেসিডেন্টের দায়িত্ব পালন করাটা কত কঠিন একটি কাজ। এ কারণে আমি অনুপ্রাণিত।’ হিলারির প্রতি ইঙ্গিত করে মিশেল বলেন, আমি নিশ্চিতভাবেই জানি যে, প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিটিকেই নির্বাচিত করার সুযোগ এখন আমাদের সামনে রয়েছে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV