Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

হিলারির চাপে লাদেন-হত্যা মিশনে ওবামার সম্মতি!

অনলাইন ডেস্ক পঠিত: 48 বার

প্রকাশিত: August 21, 2012 | 7:47 PM

  অনলাইন ডেস্ক : ২০১১ সালের মে মাসে মার্কিন কমান্ডোদের হামলায় নিহত হন আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন। পাকিস্তানের অ্যাবোটাবাদে এই চূড়ান্ত অভিযানের আগে আরও তিনবার লাদেনকে হত্যার পরিকল্পনা করা হলে তা বাতিল করে দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শেষ পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের চাপাচাপিতে তিনি এই অভিযানে সম্মতি দেন।

ওয়ালস্ট্রিট জার্নাল ও ওয়াশিংটন টাইমস পত্রিকার সাবেক রিপোর্টার রিক মিনিটার তাঁর নতুন বইয়ে এমনটাই দাবি করেছেন। ‘লিডিং ফ্রম বিহাইন্ড: দ্য রিলাকট্যান্ট প্রেসিডেন্ট অ্যান্ড দি অ্যাডভাইজার হু ডিসাইড ফর হিম’ নামের বইটি আজ মঙ্গলবার প্রকাশিত হওয়ার কথা।
রিক মিনিটার লিখেছেন, লাদেনকে হত্যায় পাকিস্তানে অভিযান চালানোর জন্য ২০১১ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে তিনবার পরিকল্পনা করা হয়। কিন্তু প্রেসিডেন্ট ওবামা একের পর এক সব পরিকল্পনা বাতিল করে দিতে থাকেন। তাঁর আশঙ্কা ছিল, পাকিস্তানের অ্যাবোটাবাদে শীর্ষ এই সন্ত্রাসীকে হত্যার পরিকল্পনা ‘শোচনীয়ভাবে ব্যর্থ’ হতে পারে। আর এ জন্য সবাই তাঁকেই দোষারোপ করবে। বইটির উদ্ধৃতি দিয়ে যুক্তরাজ্যের ডেইলি মেইল পত্রিকা এ কথা জানিয়েছে।
বইটির তথ্য অনুসারে, লাদেন-সংক্রান্ত বেশির ভাগ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব মার্কিন গোয়েন্দা সংস্থার তত্কালীন পরিচালক লিওন প্যানেট্টা, প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ওপরই ছেড়ে দিয়েছিলেন প্রেসিডেন্ট ওবামা।
বর্তমানে ওবামা প্রশাসনের অন্যতম প্রধান সফলতা হিসেবে বিবেচনা করা হচ্ছে ওসামা বিন লাদেনকে হত্যার জন্য পরিচালিত অভিযানকে। বিষয়টি আগামী প্রেসিডেন্ট নির্বাচনেও যথেষ্ট প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তবে ওবামা শুরু থেকেই এ বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন বলে দাবি করেছেন মিনিটার। তিনি তাঁর বইয়ে লিখেছেন, ‘বিন লাদেনের ওপর সম্ভাব্য হামলার ব্যাপারে খুব ছোটখাটো বিষয়েও ওবামা নিজেকে জড়াতে দ্বিধা করেছিলেন।’প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV