Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

হিলারির সমর্থনে জর্জিয়ার আটলান্টায় বাংলাদেশিদের নির্বাচনী সম্মেলন : বাংলাদেশি প্রার্থী ড. রশিদ মালিকসহ দলীয় প্রার্থীদের জয়ী করার অঙ্গীকার

অনলাইন ডেস্ক পঠিত: 163 বার

প্রকাশিত: October 28, 2016 | 1:56 AM

জর্জিয়া : যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে হিলারি ক্লিনটনকে ভোট দিয়ে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস সৃষ্টিসহ বাংলাদেশি প্রার্থী ড. রশিদ মালিক ও অন্যান্য দলীয় প্রার্থীদের জয়ী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় স্বতঃস্ফূর্ত নির্বাচনী সম্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ অক্টোবর রোববার দুপুর একটায় এ নির্বাচনী সম্মিলনী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশি-আমেরিকান সংগঠন দেশি ডেমোক্রেটসের উদ্যোগে গুইনেট কাউন্টির পুনা রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে ডেমোক্রেটিক পার্টির মূলধারার অন্তত ডজনখানেক নেতা ও প্রার্থীসহ বাংলাদেশি সংগঠক ও সমর্থকেরা অংশগ্রহণ করেন।
সম্মিলনী অনুষ্ঠানে হিলারি ক্লিনটনকে ভোট দিয়ে দেশের চলমান অর্থনৈতিক উন্নতিসহ সামগ্রিক উন্নয়নের পথ চলায় অগ্রগতি এবং বিশ্বের সকল রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক নির্মাণের মাধ্যমে আমেরিকান জাতির ভাবমূর্তিকে অক্ষুণ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
তাঁরা দেশকে সমৃদ্ধ করার লক্ষ্যে সকল ইমিগ্রান্ট ও মুসলমান নাগরিকসহ সকল ধর্ম-বর্ণ এবং নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত সকল শ্রেণির নাগরিকদের যার যার অবস্থানে থেকে হিলারি ক্লিনটনকে ভোট দিয়ে নির্বাচিত আহ্বান জানান।
নির্বাচনী সম্মিলনীর নানা দৃশ্যঅযোগ্য, অরাজনীতিবিদ ও নারী কেলেঙ্কারির রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে বক্তারা বলেন, এ দেশের ইতিহাসে যা কখনো হয়নি কিংবা সিনেট ও কংগ্রেসের অনুমোদন ছাড়া যা কখনো বাস্তবায়ন করা সম্ভব নয়, সেই সব উদ্ভট মন্তব্য করে বিশেষ করে মুসলমান ও ইমিগ্রান্টদের দেশ থেকে বিতাড়িত করার ন্যক্কারজনক হুমকি দিয়ে ট্রাম্প যেভাবে ধিক্কার ও প্রতিবাদের সম্মুখীন হয়েছেন, তা এ দেশের ইতিহাসে বিরল ঘটনা।
বক্তারা হিলারিকে ভোট দেওয়ার পাশাপাশি ডেমোক্রেটিক পার্টির অন্যান্য প্রার্থী যারা বিভিন্ন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের সকলকেই ভোট দেওয়ার অনুরোধ করেন। তাঁরা উল্লেখ করেন যে, হিলারিকে জয়ী করার পাশাপাশি দলের মনোনীত অন্যান্য প্রার্থীরাও বিজয়ী হলে সিনেট, কংগ্রেস, কাউন্টি ও জর্জিয়া স্টেটসহ বিভিন্ন আসনে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে ডেমোক্রেটদের পক্ষে দেশের উন্নয়নে সকল প্রকার বিল পাস করানো সম্ভব হবে।
বাংলাদেশি বক্তারা উল্লেখ করেন, জর্জিয়ার বাংলাদেশি-আমেরিকান ভোটাররা প্রতি বছরই নিজেদের জীবন-জীবিকার পেছনে ছুটতে গিয়ে ভোট প্রদানের সময় বের করতে পারেন না। কিন্তু এ বছরের নির্বাচনটি মুসলমান ও ইমিগ্রান্টদের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ হওয়ায় প্রত্যেককে যেকোনো মূল্যের বিনিময়ে ভোট কেন্দ্রে যাওয়ার অনুরোধ করেন তাঁরা। হিলারিকে ভোট দিয়ে প্রেসিডেন্ট হিসেবে জয়যুক্ত করা ছাড়া কোনো বিকল্প নেই বলে তাঁরা উল্লেখ করেন ওই অনুষ্ঠানে।
নির্বাচনী সম্মিলনীর নানা দৃশ্যসংগঠনের মহাসচিব মামুন শরিফের পরিচালনায় সম্মিলনী সমাবেশে বক্তব্য দেন গুইনেট কাউন্টির ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান জিম শ্যালি, ভাইস চেয়ারম্যান ও হাউস অব রিপ্রেজেনটেটিভ প্রার্থী ডোনা মাকলেড, চেরি উইলিয়াম, রিপ্রেজেনটেটিভ প্রার্থী টি আর ও ব্রেন্ডা লপেজ, জর্জিয়া ডেমোক্রেটিক পার্টির দুই ভাইস চেয়ারম্যান গেব ওকে ও জ্যা ট্রেভারি, ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কমিটির একমাত্র বাংলাদেশি সদস্য শেখ রহমান চন্দন, ডিসট্রিক্ট ৭-এর যুক্তরাষ্ট্র কংগ্রেসের একমাত্র বাংলাদেশি প্রার্থী ড. রশিদ মালিক, জর্জিয়া ডেমোক্রেটিক পার্টির কার্যকরী সদস্য স্টিফেন ড্যা, কংগ্রেস ডিসট্রিক্ট ৭-এর চেয়ারম্যান স্টিভ রেইলি, যুব ডেমোক্রেটিক পার্টির নেতা বেন, নেপালি ডেমোক্র্যাট মোহন, বাংলাদেশি-আমেরিকান অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার সভাপতি জসিম উদ্দিন, আটলান্টা কালচারাল সোসাইটির সভাপতি মোহাম্মদ মওলা দিলু, দলের উপদেষ্টা ড. নিয়াজ খান ও সাংবাদিক রুমী কবির, বাংলাদেশে অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার সভাপতি জাহাঙ্গীর হোসেন, ড. রশিদ মালিকের ক্যাম্পেইন ম্যানেজার মোহাম্মদ আলী হোসেন, জর্জিয়া সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক উত্তম দে, দেশি ডেমোক্র্যাটসের পরিচালক ও এশিয়ান ককাসের সাধারণ সম্পাদক আহমাদুর রহমান পারভেজ, দলের অর্থ পরিচালক মাইসুন মালিহা ও বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক পার্টির সাধারণ সম্পাদক সায়মা জামান প্রমুখ।
নির্বাচনী সম্মিলনীর নানা দৃশ্যসম্মিলনী অনুষ্ঠানটির শুভ সূচনা হয় আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে। স্বাগতিক বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি ডিউক খান। আমন্ত্রিত অতিথি, সমর্থক ও সংগঠকদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান দলের সভাপতি খান মাসুদুর রহমান। অনুষ্ঠানে হিলারির সমর্থনে তহবিল সংগ্রহ করা হয় এবং সকলকে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV