হিলারি ক্লিনটনই হবেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট-নিউইয়র্কে কংগ্রেসম্যান ক্রাউলি ও এটর্নী মঈন চৌধুরী
নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যাকসন হাইটস এর একটি পার্টি হলে গত ২১শে অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭টায় ‘সাউথ এশিয়ান ফর ক্রাউলি’ এর ব্যানারে বাংলাদেশ ককাস এর চেয়ারপারসন ডেমোক্রেটিক ককাস এর ভাইস-চেয়ার কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলির সম্মানে এক ফান্ড-রাইজিং ও সংবর্ধনার আয়োজন করা হয়। মোহাম্মদ আমিনুল্লার সভাপতিত্বে এবং অনুষ্ঠানের কো-চেয়ার এক্সিডেন্ট কেইসেস ও ইমিগ্রেশন বিষয়ে অভিজ্ঞ যুক্তরাষ্ট্র সুপ্রীম কোর্টের এটর্নী এ্যাট ল‘ জনাব মঈন চৌধুরীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্য কো-চেয়ারগন ছিলেন গুরুদীপ সিং নারুল্লা, ড: তাজ রাজকুমার, শিব দাস ও হারপ্রীত সিং থোর।
অনুষ্ঠানে নিউইয়র্কে বসবাসরত ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলংকা ও গায়ানার বিভিন্ন শ্রেনীর পেশার লোকজন কংগ্রেসম্যান ক্রাউলিকে সমর্থন জানাতে একত্রিত হন।
জনাব ক্রাউলি তাঁর বক্তব্য তার নির্বাচনী প্রচারনায় এবং হিলারী ক্লিনটনের নির্বাচনী প্রচারনায় আর্থিক ও সমস্ফূর্ত অংশগ্রহনের ভূয়সী প্রশংসা করেন। হিলারী ক্লিনটনই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হবেন বলে দৃঢ়তার সাথে ব্যক্ত করে সকলকে হিলারী ক্লিনটনের সমর্থনে আরো জোরালোভাবে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, ইমিগ্র্যান্টদের উন্নয়নে হিলারী ক্লিনটনের বিকল্প নাই। বাংলাদেশ সোসাইটির বর্তমান ট্রাষ্ট্রি বোর্ডের সদস্য এটর্নী মঈন চৌধুরী বলেন, নিউইয়র্কে বসবাসরত সাউথ এশিয়ানদের সাথে যোগসূত্র তৈরি করতে প্রাথমিক নির্বাচনের পূর্বে হিলারী ক্লিনটনকে আমরা জ্যাকসন হাইটস এ নিয়ে এসেছি। হিলারী ক্লিনটন সাউথ এশিয়ানদের প্রয়োজনীয়তা অনুভব করেন। হিলারী ক্লিনটনই হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট।
উক্ত অনুষ্ঠানে ইমিগ্র্যান্ট কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলীকে সাউথ এশিয়ান ডেমোক্রেটিক এলাইন্স এর পক্ষে সম্মাননা প্রদান করেন এটর্নী মঈন চৌধুরী।
উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাজনীতির বাইরে অন্য কোন দেশের রাজনীতি বা অন্য কোন বিষয়ে আলোচনা হয় নাই।
হোষ্ট কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাকারিয়া মাসুদ, মোরশেদ আলম, মিজানুর চৌধুরী, নাঈমা খান, লুৎফর রহমান শিকদার, মোহাম্মদ তায়েবুর রহমান ও মোহাম্মদ শেবুল উদ্দনি।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes