Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

হিলারি ক্লিনটনের বাংলাদেশ সফর : নিয়মিত অংশীদারিত্বমূলক সংলাপ নিয়ে যৌথ ঘোষণা আসবে

অনলাইন ডেস্ক পঠিত: 174 বার

প্রকাশিত: May 3, 2012 | 6:31 PM

Details

 

বিশেষ প্রতিনিধি:মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সফরের সময় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্বমূলক সংলাপ চুক্তি হবে। দ্বিপাক্ষিক সব ইস্যু আলোচনা ও নিষ্পত্তির লক্ষ্যে নিয়মিত সংলাপে বসবে দু’দেশ। এজন্য যৌথ ঘোষণা দেয়া হবে।

৪০ বছরে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে বিভিন্ন ইস্যুতে অনেক আলোচনা ও মতবিনিময় হয়েছে। কিন্তু নিয়মিত কোন ফোরাম গঠিত হয়নি। প্রস্তাবিত অংশীদারিত্বমূলক সংলাপ কাঠামোর আওতায়  দুই পর্যায়ে নিয়মিত আলোচনায় বসবে দু’দেশ। দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি পর্যায়ে নিয়মিত আলোচনা হবে।

পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি গতকাল বৃহস্পতিবার সকালে সাংবাদিক সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জী ও জাপানের উপ-প্রধানমন্ত্রী কাত্সুয়া ওকাদার ঢাকা সফর সম্পর্কে অবহিত করেন।

হিলারি ক্লিনটনের সফর প্রসঙ্গে ডা. দীপু মনি বলেন, গত বছর অক্টোবরে ওয়াশিংটনে হিলারি ক্লিনটনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানাই। তখন তিনি এ বছরের প্রথমার্ধে ঢাকা আসার কথা জানান। তারই প্রেক্ষিতে এটা ফিরতি সফর। এর আগে ’৯৫ সালে ফার্স্টলেডি হিসাবে বাংলাদেশে আসেন। সাবেক ফার্স্টলেডি একাধিকবার সিনেট জনপ্রিয় ডেমোক্রেট হিসাবে তিনি বাংলাদেশকে নিয়ে সব সময় ইতিবাচক মন্তব্য করেন। দু’দেশের সম্পর্ক বহু দিনের। কালের বিবর্তনে প্রকৃত অংশীদারিত্বে উপনীত হয়েছে। আসন্ন সংলাপে বাংলাদেশ তৈরি পোশাকের শুল্কমুক্ত কোটার প্রবেশাধিকার, যুক্তরাষ্ট্রের মিলেনিয়াম চ্যালেঞ্জ একাউন্টে (এমসিএ) অন্তর্ভুক্তি, যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দণ্ডিত খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দেয়ার প্রস্তাব দিবে। প্রেসিডেন্ট ওবামার বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক উদ্যোগে বাংলাদেশ শরিক হয়েছে। এসবের ফলে দু’দেশের সম্পর্ক এখন খুবই সুদৃঢ় হয়েছে। আর্থ-সামাজিক খাত, সুশাসন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, নারীর ক্ষমতায়ন, আইনের শাসন, মানবাধিকার ও সন্ত্রাস দমনের ক্ষেত্রে দু’দেশ সহযোগিতার সম্পর্ক গড়ে তুলেছে। এগুলোর কাঠামো রূপ দিতেই স্থায়ী ফোরাম অংশীদারিত্বমূলক সংলাপ গঠিত হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন, প্রস্তাবিত টিকফা চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে। দু’পক্ষের ব্যবধান কমে এসেছে। এখন চূড়ান্ত পর্যায়ে হলেও চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা কম।

ইলিয়াস আলী প্রসঙ্গ

ডা. দীপু মনি এক প্রশ্নের জবাবে বলেন, বিএনপি নেতা ইলিয়াস আলী নয়, যে কারো নিখোঁজ হওয়াটা উদ্বেগজনক। আমরা চাই এই বিষয়টি দ্রুত সুরাহা হোক। যা করণীয় সরকার গুরুত্বের সঙ্গে করে যাচ্ছে। মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের কাছে জবাবদিহিতা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারের জবাবদিহিতা জনগণের কাছে; আর সংসদীয় পদ্ধতির মাধ্যমে। কোন দেশের কাছে নয়। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র অপর দেশের সঙ্গে সম্পর্ক তৈরি করে। মানবাধিকার প্রশ্নে সরকার অঙ্গীকারাবদ্ধ। উদ্বিগ্ন হওয়ার মতো কোন পরিস্থিতি হয়নি।

প্রণব মুখার্জীর সফর প্রসঙ্গে

পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জীর সফরকালে দু’দেশের সার্বিক সম্পর্ক পর্যালোচনা করা হবে। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানমালার সমাপনী পর্বে তিনি ভারত সরকারের প্রতিনিধিত্ব করবেন।

প্রণব মুখার্জীর সঙ্গে আলোচনায় দু’দেশের মধ্যে সম্পাদিত যুক্ত ইশতেহার বাস্তবায়ন খতিয়ে দেখা হবে। ইতিমধ্যে দু’দেশের মধ্যে যৌথ কমিশন গঠিত হয়েছে। আগামী ৭ মে নয়াদিল্লীতে কমিশনের প্রথম বৈঠক হবে।ইত্তেফাক

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV