হিলারি টেলিফোনে সান্তনা দিলেন ড.ইউনূসকে
বাংলা প্রেস (নিউইংল্যান্ড): ওয়াশিংটনে ৮ মার্চ হিলারি-ইউনুসের বৈঠক বাতিল হওয়ায় অবশেষে ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ফোন করে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের একটি বার্তা সংস্থা এ খবর জানিয়ে বলেছে, টেলিফোনে তাদের কী কথা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। গতকাল বুধবার ভোরে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন পান।বার্তা সংস্থাটি জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র পি জে ক্রাউলি গতকাল ওয়াশিংটনে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ইউনূসকে ফোন করেন হিলারি। কূটনৈতিক সূত্রে জানা গেছে, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মুহাম্মদ ইউনূসকে সরিয়ে দেওয়ার ব্যাপারে বাংলাদেশ সরকারের পদক্ষেপে যুক্তরাষ্ট্র বিচলিত। হিলারি ফোনে ইউনূসকে এই বলে আশ্বস্ত করেছেন, যুক্তরাষ্ট্র তার পাশে আছে। গ্রামীণ ব্যাংক থেকে ইউনূসের সম্মানজনক প্রস্থানে শর্তসাপেক্ষে রাজি ছিল সরকার। সরকারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল না করলে সরকার তাকে ক্ষুদ্রঋণ দানকারী এই সংস্থাটি থেকে সম্মানজনকভাবে বিদায় দিতে নীতিগতভাবে রাজি ছিল। কিন্তু আপিল করায় সরকার আইনের পথেই হাঁটার সিদ্ধান্ত নেয়।কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশ গত কয়েক দিনে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মুহাম্মদ ইউনূসকে সরিয়ে দেওয়ার বিষয়টিই বেশি করে গুরুত্ব পাচ্ছে। মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে দেখা গেছে, ওয়াশিংটনে গতকালের সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গটি এসেছে মূলত মুহাম্মদ ইউনূসকে কেন্দ্র করেই। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র পি জে ক্রাউলি সেখানে বলেন, বুধবার দুপুরে হিলারি ক্লিনটনের সঙ্গে আলোচনায় বসতে মুহাম্মদ ইউনূসের পররাষ্ট্র দফতরে আসার কথা ছিল। কিন্তু গ্রামীণ ব্যাংক থেকে তাকে সরিয়ে দেওয়ার বিষয়ে আদালতে রিট করায় তিনি সফর বাতিল করেছেন। ক্রাউলি বলেন, ‘ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মুহাম্মদ ইউনূসের অবস্থানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক গ্রামীণ ব্যাংকের কাছে যে চিঠি পাঠিয়েছে, তাতে আমরা গভীরভাবে বিচলিত। বিষয়টি আমরা পর্যবেক্ষণ করব। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক ও গ্রামীণ ব্যাংকের ব্যাখ্যার অপেক্ষায় আছি।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030