Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

হুঁশিয়ারি বারাক ওবামার : রূপরেখা ব্যর্থ হলে সিরিয়াকে পরিণতি ভোগ করতে হবে

অনলাইন ডেস্ক পঠিত: 54 বার

প্রকাশিত: September 15, 2013 | 5:51 PM

 

বারাক ওবামারুশ-মার্কিন রূপরেখা অনুযায়ী রাসায়নিক অস্ত্র ধ্বংসে ব্যর্থ হলে সিরিয়াকে তার পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সুইজারল্যান্ডের জেনেভায় তিন দিন আলোচনার পর গত শনিবার সিরিয়ার মিত্র রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে দামেস্কের রাসায়নিক অস্ত্রের বিষয়ে মতৈক্যে পৌঁছায়। ওই সমঝোতা অনুযায়ী সিরিয়াকে এক সপ্তাহের মধ্যে তার রাসায়নিক অস্ত্র মজুতের তালিকা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হস্তান্তর করতে হবে। আগামী বছরের প্রথমার্ধের মধ্যে সেগুলো ধ্বংস করা হবে। এক বিবৃতিতে প্রতিক্রিয়া জানিয়ে ওবামা বলেন, এই রূপরেখা ‘গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ’। তিনি রূপরেখা বাস্তবায়নে প্রকাশ্যে অঙ্গীকার করতে সিরিয়া সরকারের প্রতি আহ্বান জানান। রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে মার্কিন হামলার ঝুঁকিতে পড়া দেশটির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ওবামা বলেন, ‘কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।’ এদিকে রুশ-মার্কিন সমঝোতার মাধ্যমে প্রতিষ্ঠিত এ রূপরেখায় সন্তোষ প্রকাশ করেছে জাতিসংঘ, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও পাশ্চাত্যের সামরিক জোট ন্যাটো। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল রোববার বেইজিংয়ে বলেন, রুশ-মার্কিন রূপরেখা ‘সিরীয় পরিস্থিতির উত্তেজনা শিথিল করতে ভূমিকা রাখবে।’ ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফ্যাবিয়াস গতকাল বেইজিংয়ে বলেন, এই রূপরেখা গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ এক বিবৃতিতে বলেন, বাশার সরকারকে এখন এই রূপরেখা বাস্তবায়ন করতে হবে।

বিজয় বলল সিরিয়া: সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া যে খসড়া চুক্তি করেছে, তা সিরিয়ার জন্য একধরনের বিজয় বলে অভিহিত করেছেন সিরিয়া সরকারের এক মন্ত্রী। গতকাল চুক্তিটির ব্যাপারে প্রথম প্রতিক্রিয়ায় মন্ত্রী আলী হায়দার বলেন, ‘আমরা এ চুক্তিকে স্বাগত জানাই।’ তিনি বলেন, একদিকে এ চুক্তি সিরিয়াকে সংকট থেকে বেরিয়ে আসতে সহায়তা করেছে, অন্যদিকে  সিরিয়ার ওপর হামলা চালাতে ইচ্ছুকদের যাত্রা ভঙ্গ করে যুদ্ধ এড়ানো গেছে।

নেতানিয়াহুকেরি বৈঠক:  ইসরায়েলে সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইসরায়েলের প্রধানমন্ত্রী  নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে গতকাল বলেছেন, সিরিয়া পরিকল্পনা অনুযায়ী শর্ত পালনে ব্যর্থ হলে শক্তি প্রয়োগ করা হতে পারে। বিবিসি ও এএফপি।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV