Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

“হুমায়ুন আহমদের শেষ দিনগুলো” গ্রন্থ জব্দ করায় যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক-শিল্পীদের প্রতিবাদ

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: February 17, 2016 | 12:44 AM

ইউএসএনিউজঅনলাইন, নিউইয়র্ক : “হুমায়ুন আহমদের শেষ দিনগুলো” গ্রন্থ জব্দ করায় যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসী লেখক-সাংবাদিক-শিল্পীরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
প্রতিবাদ লিপিতে তারা উল্লেখ করেন, বিশ্বজিত সাহা রচিত ও ঢাকার বাংলাপ্রকাশ কতৃক প্রকাশিত “হুমায়ুন আহমদের শেষ দিনগুলো” বাংলা একাডেমী বইমেলার প্রাঙ্গণ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে, এই মর্মে প্রকাশিত একটি খবরের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। সংবাদে বলা হয়েছে, প্রয়াত লেখক হুমায়ুন আহমদের বিধবা স্ত্রী মেহের আফরজ শাওনের অভিযোগের ভিত্তিতে পুলিশ এই ব্যবস্থা গ্রহণ করেছে। কোন বিচার বিভাগীয় সিদ্ধান্ত ছাড়া শুধু ব্যক্তিগত অভিযোগের ভিত্তিতে পুলিশ কতৃক বইটি জব্দ করার ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি।
প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়, সবচেয়ে পরিতাপে বিষয়, পুলিশি হস্থক্ষেপ ঘটেছে বাংলা ভাষা ও বাংলা গ্রন্থের প্রতি নিবেদিত ফেব্রুয়ারি মাসে। স্মরণযোগ্য যে, ইতিপূর্বে উপরিউক্ত বিবাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রন্থটি বাজেয়াপ্তকরণের একটি মামলা আদালত কতৃক প্রত্যাখাত হয়েছে। তারপরেও একটি জনপ্রিয় গ্রন্থের ব্যাপারে কোন আইনগত সিদ্ধান্ত ছাড়া এভাবে জব্দ করার ঘটনা শুধু নিন্দনীয়ই নয়, লেখকের স্বাধীনতার ওপর সরাসরি হস্থক্ষেপ।
আমরা সরকারের কাছে আবেদন করছি, অবিলম্বে জব্দকৃত সকল গ্রন্থ প্রকাশক ও পুস্তক বিক্রেতাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক। আমরা মনে করি, লেখকের স্বাধীনতার স্বীকৃতি ও একুশের গ্রন্থমেলার প্রতি সম্মান প্রদর্শনের জন্য এই সিদ্ধান্তের বাস্তবায়ন অত্যন্ত জরুরী।
প্রতিবাদ লিপিতে স্বাক্ষর করেন, জামালউদ্দীন হোসেন, শিল্পী, নিউইয়র্ক, ড. নুরান নবী, লেখক, আমেরিকার মূলধারার রাজনীতিবিদ, নিউজার্সী, রোকেয়া হায়দার, সাংবাদিক, ভয়েস অব আমেরিকা, হাসান ফেরদৌস, লেখক, সাংবাদিক, নিউইয়র্ক, ইকবাল হাসান, থান্ডারবিল, কানাডা, ফেরদৌস সাজেদীন, লেখক, সাহিত্যিক, নিউইয়র্ক, সাজেদ কামাল, কবি, সাহিত্যক, বস্টন, মঞ্জুর আহমেদ, লেখক, সম্পাদক, সাপ্তাহিক আজকাল, নিউইয়র্ক, মুহাম্মদ ফজলুর রহমান, প্রধান সম্পাদক, সাপ্তাহিক ঠিকানা, নিউইয়র্ক, কৌশিক আহমেদ. সম্পাদক, সপ্তাহিক বাঙালি, আবু তাহের, সম্পাদক, সাপ্তাহিক বাংলাপত্রিকা, নিউইয়র্ক, লাবলু আনসার, সম্পাদক, সাপ্তাহিক ঠিকানা, গোলাম মোর্তজা, লেখক, সাংবাদিক, ঢাকা, নিনি ওয়াহেদ, সাংবাদিক, নিউইয়র্ক, রেখা আহমেদ, শিল্পী, নিউইয়র্ক, সেজান মাহমুদ, লেখক, ফ্লোরিডা, শিতাংশু গুহ, লেখক, সাংবাদিক, নিউইয়র্ক, মাহমুদুজ্জামান বাবু, লেখক-শিল্পী, ঢাকা, আহমেদ মুসা, লেখক, সাংবাদিক, নিউইয়র্ক, তমিজউদ্দীন লোদী, নিউইয়র্ক, শামস আল মোমীন, নিউইয়র্ক, ফকির ইলিয়াস, নিউইয়র্ক, আদনান সৈয়দ, লেখক, নিউইয়র্ক, ইউসুফ রেজা, টেক্সাস, এনায়েত করিম, চলচ্চিত্র নির্মাতা, টরন্টো, কাজী জহিরুল ইসলাম, কবি, নিউইয়র্ক, দর্পন কবীর, লেখক-সাংবাদিক, নিউইয়র্ক, পপি চৌধুরী, লেখক-প্রকাশক, তপন দেবনাথ, লেখক, লস এঞ্জলেস, ফকির সেলিম, সাংবাদিক, ভয়েস অব আমেরিকা, রতন তালুকদার, সম্পাদক, সাপ্তাহিক জন্মভূমি, নিউিইয়র্ক, খুরশীদ আলম সেলিম, শিল্পী, লংআইল্যান্ড, হুমায়ূন কবীর, লেখক, টেনেসি, শিখা আহমাদ, শিল্পী, কানাডা, রুমী কবির, সাংবাদিক, লেখক, আটলান্টা, ডা. জিয়াউদ্দীন আহমেদ, আহ্বায়ক, আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা ২০১৪, ফিলাডেলফিয়া।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV