হুমায়ূন আহমেদের ‘দেয়াল’ উপন্যাস প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা

জনপ্রিয় উপন্যাসিক হুমায়ূন আহমেদের ‘দেয়াল’ উপন্যাস প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। একই সঙ্গে ওই উপন্যাসের ভুল সংশোধনের জন্য রুল জারি করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিষয়ে ভুল তথ্য দেয়ায় আদালত এই নির্দেশ দিয়েছেন। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর ও জাহাঙ্গীর হোসেন সেলিমের ডিভিশন বেঞ্চ আজ এই রুল জারি বরেন। রুলে ওই উপন্যাসের ভুল কেন সংশোধন করা হবে না তা ১২ দিনের মধ্যে জানাতে তথ্য ও শিক্ষা সচিবকে বলা হয়েছে। সোমবার এটর্নী জেনারেল এডভোকেট মাহবুবে আলম হুমায়ূন আহমেদের উপন্যাসে বঙ্গবন্ধু হত্যাকান্ডের তথ্য বিকৃতি হয়েছে বলে আদালতের নজরে আনেন। হুমায়ূন আহমেদের প্রকাশিতব্য রাজনৈতিক উপন্যাস ‘দেয়াল’ এর দুটি অধ্যায় গত ১১ই মে প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিবরণ রয়েছে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং