হেঁটে পররাষ্ট্র দপ্তরে মজিনা
মিজানুর রহমান: নতুন প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন রাষ্ট্রদূত ড্যান মজিনা। দুপুর ১টায় সচিবালয়ের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রায় ৪৫ মিনিটের বৈঠক শেষে গাড়িতে চড়ে সেগুনবাগিচার পররাষ্ট্র দপ্তরের উদ্দেশে রওনা হন রাষ্ট্রদূত। ২টায় তার অ্যাপয়েনমেন্ট পররাষ্ট্র সচিবের সঙ্গে। হাতে সময় ১৫ মিনিট। হাইকোর্ট এলাকায় পৌঁছার পর রাষ্ট্রদূতের গাড়ি বহর আটকে যায়। দু’পাশে প্রচণ্ড ট্রাফিক জ্যাম। সামনের পুলিশ প্রটেকশনের গাড়িও সিগন্যাল ক্লিয়ার করতে পারছিল না। ততক্ষণে তার পরবর্তী অ্যাপয়েনমেন্টের সময় পার হয়ে যায়। উপায়ান্তর না দেখে মজিনা গাড়ি থেকে নেমে যান। সঙ্গে সঙ্গে তার প্রটেকশন টিমও গাড়ি ছেড়ে দেয়। রাষ্ট্রদূত সবাইকে নিয়ে ‘পদযাত্রা’ শুরু করেন পররাষ্ট্র সচিবের দপ্তরের উদ্দেশে। রাষ্ট্রদূত যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের গেটে পৌছান তখন ঘড়ির কাঁটা ২টা ৩৫ মিনিটে। গেটের কর্তব্যরত নিরাপত্তা কর্মীরা হতবাক। দায়িত্বরত পুলিশ সদস্যদের মতে এটি বিরল ঘটনা। ট্রাফিক জ্যামের কারণে রাষ্ট্রদূত গাড়ি ছেড়ে পায়ে হেঁটে পররাষ্ট্র দপ্তরে ঢুকছেন- সামপ্রতিক সময়ে এমন চিত্র তারা আর দেখেননি। কর্তব্যরত এক পুলিশ সদস্য জানান, রাষ্ট্রদূত পৌঁছার প্রায় ২০ মিনিট পর ২টা ৫৫ মিনিটে তার ফ্ল্যাগ কার ও প্রটেকশন টিমের গাড়ি সেখানে পৌঁছে। পররাষ্ট্র সচিব স্বীকার করেন ২টায় বৈঠকের সময় নির্ধারিত থাকলেও পররাষ্ট্র ভবনের আশপাশের জাতীয় প্রেসক্লাব, হাইকোর্ট, মৎস্য ভবন এলাকায় ট্রাফিক জ্যামের কারণে পৌনে ৩টার দিকে তাদের বৈঠকটি শুরু হয়। সচিবালয় ক্যাবিনেট মিটিং সেরে পররাষ্ট্র দপ্তরে ফিরতে নিজেরও বেশ বেগ পেতে হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব শহীদুল হক।মানবজমিনসর্বশেষ সংবাদ
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes