Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

হেফাজত ইসলাম বাংলাদেশকে জঙ্গী সংগঠন ঘোষণার দাবি জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর নিকট স্মারকলিপি

অনলাইন ডেস্ক পঠিত: 136 বার

প্রকাশিত: April 10, 2021 | 12:22 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশকে জঙ্গী সংগঠন ঘোষণার দাবি জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টোনি ব্লিঙ্কেন-এর নিকট স্মারকলিপি পাঠিয়েছে যুক্তরাষ্ট্রে অবস্থিত মুক্তিযুদ্ধের চেতনার ছয়টি সংগঠন। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ, ইউএসএ কমিটি ফর সেকুলার এন্ড ডেমোক্রেটিক বাংলাদেশ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক, বঙ্গবন্ধু ফাউন্ডেসন যুক্তরাষ্ট্র শাখা, সেক্টর কমান্ডারস ফোরাম যুক্তরাষ্ট্র, বাংলাদেশ লিভারেসন ওয়ার ভেটারেনস ১৯৭১ যুক্তরাষ্ট্র সংগঠনের পক্ষ থেকে এ স্মারকলিপি পাঠানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর নেতৃবৃন্দ যদিও এই সংগঠনকে একটি ধর্মীয় সংগঠন দাবি করে, কিন্তু তাদের সকল কর্মকাণ্ড জঙ্গী সংগঠন তালেবান এবং আইসিস-এর মত। হেফাজতে ইসলাম বাংলাদেশ ধর্মের নাম করে তাদের জঙ্গী কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে নিজেদের অবস্থান সুদৃঢ় করার চেষ্টা চালিয়ে আসছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশব্যাপী নারী বিরোধী, সংখ্যালঘু বিরোধী এবং স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশকে একটি ইসলামিক প্রজাতন্ত্র বানানোর গভীর ষড়যন্ত্রে লিপ্ত। সম্প্রতি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশব্যাপী বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ায় এবং তারও কিছুদিন পূর্বে সিলেটের সুনামগঞ্জের শাল্লা পাড়ায় সংখ্যালঘুদের উপরে সন্ত্রাসী হামলার বিস্তারিতও এই স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

মুক্তিযুদ্ধের চেতনার সংগঠনগুলোর পক্ষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টোনি ব্লিঙ্কেন-এর কাছে জানানো হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ মৌলবাদী সংগঠনটিকে যদি জঙ্গী সংগঠন ঘোষণা দিয়ে  দ্রুত নিষিদ্ধ করার চেষ্টা না করা হয়, তাহলে এই সংগঠনটি ধর্মের আড়ালে আরও ভয়াবহ হয়ে উঠে শুধু বাংলাদেশের জন্য নয়, বরং দক্ষিণ-পূর্ব এশিয়া সহ যুক্তরাষ্ট্রের জন্যও বিপদজনক হয়ে উঠবে। উপরোল্লিখিত ছয়টি সংগঠনের পক্ষে স্মারকলিপিটি পাঠান  যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডঃ নুরুন নবী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ