হেরে গেলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের আলোচিত কাউন্সিলর প্রার্থী ডেইজী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক , ঢাকা : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের আলোচিত কাউন্সিলর প্রার্থী আলেয়া সারোয়ার ডেইজী হেরে গেছেন। তিনি ২ হাজার ৯১ ভোট নিয়ে হেরেছেন। তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি (জাপা) সমর্থিত প্রার্থী শফিকুল ইসলাম সেন্টু পেয়েছেন ৬ হাজার ৩১ ভোট। তিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
শনিবার রাতে উত্তর সিটি করপোরশেনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম এই ফলাফল ঘোষণা করেন।
এর আগে গতকাল শনিবার ভোটের মাঠে দুপুরে ডিএনসিসির কাউন্সিলর পদপ্রার্থী ডেইজীর ওপর হামলা চালিয়েছিল প্রতিপক্ষরা। ৩১ নম্বর ওয়ার্ডের আওতাধীন মোহাম্মদপুরের বাইতুল ফালাহ কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় টানা হেঁচড়ায় তার পরিধেয় কাপড় অনেকাংশ ছিঁড়ে যায়। কে বা কারা হামলা চালিয়েছে এ বিষয়ে স্পষ্টভাবে জানা যায়নি।
একটি সূত্র জানিয়েছে, ডেইজি সারোয়ারের ওপর হামলার সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তার পাশে ছিলেন না। তিনি আওয়ামী লীগের সমর্থনেই এ ওয়ার্ডে নির্বাচন করছেন।
লাটিম মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এই নারী নির্বাচনী গানের কারণে সবার দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর থাকাকালীন ফগার মেশিন নিয়ে তার ডেঙ্গু প্রতিরোধের অভিযানও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests