হোটেল কক্ষে ৪০ অজগর…
ডেস্ক: হোটেলের একটি কক্ষ থেকে ৪০টি অজগর উদ্ধার করেছে পুলিশ। সাপগুলোর দৈর্ঘ্য ৩০ সেন্টিমিটার থেকে ১ দশমিক ৪ মিটারের মধ্যে। ঘটনাটি ঘটেছে কানাডার ওন্টারিয়োর ব্র্যান্টফোর্ডের একটি হোটেলে। এ ঘটনার ১ সপ্তাহের বেশি সময় আগে কানাডায় ঘুমিয়ে থাকা দু’টি শিশুকে অজগর পেঁচিয়ে ধরায় শ্বাসরোধ হয়ে তারা প্রাণ হারিয়েছিল। বৃহস্পতিবার রাতে কয়েকটি প্লাস্টিকের স্টোরেজ বিন থেকে অজগরগুলো উদ্ধার করা হয়। পুলিশের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এক দম্পতিকে আইনের বলে হোটেলের ওই কক্ষ থেকে চলে যেতে বাধ্য করা হয়। ৪০টি অজগর উদ্ধারের সঙ্গে ওই ঘটনার কোন যোগসূত্র রয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ। তারাই ওই ৪০টি অজগরের মালিক বলে মনে করা হচ্ছে। প্রকৃত রহস্য উন্মোচনে ঘটনা তদন্ত করা হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এদিকে এ সময় ওই দম্পতি কোথায় অবস্থান করছিলেন, সে সম্পর্কে প্রাথমিকভাবে বিস্তারিত কোন তথ্য জানা যায়নি। স্থানীয় আইন ভঙ্গ করে নিজেদের কাছে অজগর রাখায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হতে পারে। প্রোটেকশন অব অ্যানিমেলস আইনের আওতায় অজগরগুলোকে কানাডিয়ান সোসাইটির কাছে হস্তান্তর করা হয়েছে। একজন পশু চিকিৎসকের তত্ত্বাবধানে দুর্বল সাপগুলোকে পরিচর্যা করা হচ্ছে।মানবজমিন
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী