Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

হোয়াইটবোর্ড নিজেই করবে আঁকাআঁকি!

অনলাইন ডেস্ক পঠিত: 200 বার

প্রকাশিত: March 5, 2013 | 6:22 PM

মাইক্রোসফটের হোয়াইট বোর্ডমাইক্রোসফটের হোয়াইট বোর্ড  I শীর্ষ সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট এবার বাজারে নিয়ে আসছে স্বয়ংক্রিয়ভাবে স্কেচ করার হোয়াইটবোর্ড। সম্প্রতি এ তথ্য জানানো হয়। হোয়াইটবোর্ডটির সাহায্যে আঁকাআঁকি করা যাবে। মূলত গবেষকদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে হোয়াইটবোর্ডটি। বিভিন্ন ধরনের লেখচিত্র তৈরিসহ প্রদর্শনের ক্ষেত্রে এটি সাহায্য করবে। এর আগে মাইক্রোসফট ‘টেকফেস্ট’ নামক অনুষ্ঠানে এমনই একটি হোয়াইটবোর্ড দেখিয়েছিল। স্বয়ংক্রিয়ভাবে স্কেচ তৈরির ক্ষেত্রে কীভাবে এ হোয়াইটবোর্ডটি কাজ করবে, সেটিও দেখানো হয়েছিল টেকফেস্টে। মাইক্রোসফটের অফিস স্যুটের পাওয়ারপয়েন্টের মতোই তৈরি হয়েছে হোয়াইটবোর্ডটি। এতে পাওয়ারপয়েন্টের মতো ডায়াগ্রাম আঁকা সেটি প্রদর্শন করার কাজটি সহজেই করা যাবে। এতে তথ্য দিলে সেটি স্বয়ংক্রিয়ভাবে নানা ধরনের স্কেচ তৈরি করে দেখাতে পারবে। মাইক্রোসফট গবেষণার মুখপাত্র কেভিন কুর্টজ বলেন, ‘আমরা ব্যবহারকারীদের কাজে লাগে এবং উপকারী এমন পণ্যসেবা দিতে চাই। প্রযুক্তির সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন ধরনের সুবিধা দেওয়ার অংশ হিসেবেই তৈরি হচ্ছে বিভিন্ন পণ্য।’ গবেষণার অংশ হিসেবে তৈরি হওয়া হোয়াইটবোর্ড তৈরির কাজটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন মাইক্রোসফটের গবেষকেরা। তবে এ ধরনের হোয়াইটবোর্ডের বেশ চাহিদা আছে বলেও জানিয়েছেন তাঁরা। নানা ধরনের পণ্য তৈরির গবেষণার ক্ষেত্রে বর্তমানে বেশি মনোযোগ দিয়েছে মাইক্রোসফট। গত বছর গবেষণা এবং উন্নয়ন খাতেই প্রতিষ্ঠানটি খরচ করেছে ৯৮০ কোটি ডলার। একই সময় স্যামসাং ইলেকট্রনিকস এক হাজার ৫০ কোটি ডলার, অ্যাপল ৩৪০ কোটি ডলার, সনি ৪৬০ কোটি ডলার এবং গুগল ৬৮০ কোটি ডলার খরচ করেছে গবেষণা ও উন্নয়ন খাতে। —বিবিসি অবলম্বনে কাজী আলম/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV