Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র এডভাইজার পদে বাংলাদেশি বংশোদ্ভূত জেইন সিদ্দিক

অনলাইন ডেস্ক পঠিত: 125 বার

প্রকাশিত: January 14, 2021 | 2:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : হোয়াইট হাউজে গুরুত্বপূর্ণ পদে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক হিসেবে নিয়োগ পেলেন জেইন সিদ্দিক। তাকে হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র এডভাইজার হিসেবে নিযুক্ত করা হয়েছে। ১৩ জানুয়ারি নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হোয়াইট হাউজে গুরুত্বপূর্ণ কয়েকটি পদে আরো কয়েকজনের সাথে জেইনের নাম ঘোষণা করেন।

উল্লেখ্য, গত বছর ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্কে প্রস্তুতি টিমের মেম্বার ছিলেন জেইন সিদ্দিক। তার আগে বেটো ও’রোক’সের প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইন টিমের ডেপুটি পলিসি ডিরেক্টরও ছিলেন। তার সিনেট ক্যাম্পেইন টিমেরও সিনিয়র পলিসি এডভাইজার ছিলেন প্রিন্সটন ইউনিভার্সিটি ও ইয়েল ল’ স্কুল থেকে উচ্চতর ডিগ্রি নেয়া জেইন। নিউইয়র্কে বেড়ে উঠা জেইনের কর্মজীবন শুরু হয়েছে ইউএস সুপ্রিম কোর্টের জজ ইলেনা ক্যাগন ও ইউএস কোর্ট অব আপিলের জজ ডেভিড ট্যাটেলের সাথে কাজের মধ্যদিয়ে। জেইন খ্যাতনামা ল’ ফার্ম ওরিক হেরিঙটন এ্যান্ড সাটসলিফ এলএলপি’র সহযোগী হিসেবেও কাজ করেছেন। বাইডেন-কমলা ট্র্যাঞ্জিশন টিমে ডমেস্টিক এ্যান্ড ইকনোমিক বিভাগের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায়ই এ নিয়োগ পেলেন জেইন। তার বাবা ডা: মামুন ও মা ডা: হেলেন দু’জনই নিউইয়র্কে কর্মরত।

বাবা-মার সাথে জেইন

এ বিষয়ে বাইডেন-কমলা হ্যারিসের ট্র্যাঞ্জিশন টিমের সাউথ এশিয়া বিষয়ক সিনিয়র এডভাইজার রাষ্ট্রদূত ওসমান সিদ্দিক বলেন, জেইন অত্যন্ত মেধাবি একজন মানুষ। দীর্ঘদিন মার্কিন প্রশাসনের বিভিন্ন দায়িত্ব পালন করে তার প্রমাণ দিয়েছেন। তার এ নিয়োগ অবশ্যই বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানদের জন্য বড় একটি সুসংবাদ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV