হোয়াইট হাউজের প্রেস টিমের সিনিয়র সব পদে সবাই নারী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : হোয়াইট হাউজে প্রেস টিমের সিনিয়র সব পদে নারীদের নিয়োগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো হোয়াইট হাউজে প্রেস শাখায় সিনিয়র সব সদস্য হিসেবে নারীদের এমন নিয়োগ ইতিহাস এই প্রথম বলে দাবি করেছে বাইডেন প্রশাসন। বাইডেন ঘোষণা করেছেন তার প্রেস শাখার প্রধান হবেন কেট বেডিংফিল্ড। তিনি জো বাইডেনের প্রচারণা টিমের সাবেক উপপরিচালক। অন্যদিকে তিনি প্রেস সেক্রেটারি হিসেবে মনোনীত করেছেন জেন পসাকি’কে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে জেন পসাকি ছিলেন হোয়াইট হাউজের যোগাযোগ বিষয়ক পরিচালক। নিজের প্রশাসনে বৈচিত্র আনার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট নির্বাচিত বাইডেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, আমি এটা ঘোষণা করে গর্বিত মনে করছি এ জন্য যে, হোয়াইট হাউজের কমিউনিকেশন টিমের সবাই হবেন নারী। এসব যোগ্যতাসম্পন্ন, অভিজ্ঞ কমিউনিকেটররা তাদের কাজের মাধ্যমে এবং দেশের প্রতি প্রতিশ্রুতির মাধ্যমে একটি উন্নত দেশ গড়ে তুলবেন। ওদিকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমালা হ্যারিসও তার প্রেস সহযোগী হিসেবে নারীদের নাম ঘোষণা করেছেন। তারা হলেন সিমোনে স্যান্ডার্স এবং অ্যাশলে ইতিয়েনে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে, মন্ত্রীপরিষদের মনোনয়ন যেমন সিনেট কর্তৃক অনুমোদিত হতে হয়, প্রেস অফিসের নিয়োগের ক্ষেত্রে তা প্রয়োজন হয় না।
মার্কিন নির্বাচনের রাজ্য পর্যায়ের ফল সরকারিভাবে এখনো ঘোষণা করা হয়নি। বেশ কয়েকটি জায়গায় ভোট গণনা চলছে। রাজ্যগুলোর ফল নির্ধারিত হওয়ার পর ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের বৈঠকে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষিত হবে। তারপর ২০ জানুয়ারি পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের অভিষেক হওয়ার কথা।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি