Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

হোয়াইট হাউজে ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমস নিষিদ্ধ হচ্ছে!

অনলাইন ডেস্ক পঠিত: 145 বার

প্রকাশিত: October 25, 2019 | 4:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : হোয়াইট হাউজে নিষিদ্ধ হচ্ছে দুই প্রভাবশালী মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমস। হোয়াইট হাউজ জানিয়েছে, তারা ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমসের সাবস্ক্রিপশন (গ্রাহক চুক্তি) বাতিল করে দেবে। এর ফলে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় ও বাসভবনে আর রাখা হবে না এই দুটি জনপ্রিয় পত্রিকা। তবে ডোনাল্ড ট্রাম্পের দফতর পত্রিকাটি দুটি না রাখলেও হোয়াইট হাউজে তাদের রিপোর্টাররা কাজ করতে পারবেন কিনা সে ব্যাপারে কিছু জানায়নি।

আনাদোলু জানিয়েছে, মঙ্গলবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি স্টিফানি গ্রিশাম একটি মার্কিন সংবাদ মাধ্যমকে বলেন, এই দুটি পত্রিকার সাবস্ক্রিপশন নবায়ন করার কোন পরিকল্পনা নেই আমাদের।

এর একদিন আগেই প্রেসিডেন্ট ট্রাম্প পত্রিকা দুটির সাবস্ক্রিপশন বাতিল করার কথা জানিয়েছিলেন। সোমবার রাতে ফক্স নিউজের সাথে এক সাক্ষাৎকারে ট্রাম্প নিউ ইয়র্ক টাইমসকে ‘ভুয়া সংবাদপত্র’ হিসেবে আখ্যায়িত করেন। ট্রাম্প বলেন, এই ভুয়া পত্রিকাটিকে আমরা আর হোয়াইট হাউজে দেখতে চাই না।

প্রেসিডেন্ট আরো বলেন, এটি এবং ওয়াশিংটন পোস্টকে আমরা হোয়াইট হাউজ থেকে দূর করতে চাই। দুটোই ভুয়া।

প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ওয়াশিংটন পোস্টের বিরোধ শুরু থেকেই। প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই তিনি অনেকবার ওয়াশিংটন পোস্টকে ‘ভুয়া সংবাদপত্র’ হিসেবে আখ্যায়িত করেছেন। গত ফেব্রুয়ারিতে তিনি এক টুইটার পোস্টে লিখেছিলেন, ‘এটি ভুয়া পত্রিকা, যারা জনগনের প্রকৃত শত্রু’।

এই ঘটনার পর হোয়াইট হাউজ থেকে এই দুটি পত্রিকার রিপোর্টারকে বহিষ্কার করা হবে কিনা সেই প্রশ্নও উঠেছে।

আরেক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, এই দুটি পত্রিকাই তাকে খারাপভাবে উপস্থাপন করছে। তিনি বলেন, নিউ ইয়র্ক টাইমস আমাকে ভয়াবহরূপে উপস্থাপন করছে, ওয়াশিংটন পোস্ট একই কাজ করে।

প্রসঙ্গত নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট যুক্তরাষ্ট্রের দুটি প্রাচীন ও অত্যন্ত পাঠকপ্রিয় পত্রিকা। নিউ ইয়র্ক টাইমস ১৮৫১ সালে প্রতিষ্ঠিত হয়। আর ওয়াশিংটন পোস্ট প্রতিষ্ঠা হয় ১৮৭৭ সালে। বর্তমানে পত্রিকাটির মালিক অ্যামাজনের প্রধান ও বিশ্বের সেরা ধনী জেফ বোজেস।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV