Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

হোয়াইট হাউজ থেকে গোপন ডকুমেন্ট ফ্লোরিডার বাড়িতে নিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প

অনলাইন ডেস্ক পঠিত: 164 বার

প্রকাশিত: February 19, 2022 | 3:11 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজ ত্যাগ করার সময় সেখান থেকে ফ্লোরিডায় নিজের বাড়িতে যুক্তরাষ্ট্রের গোপন তথ্য সম্বলিত ‘ম্যাটেরিয়াল’ নিয়ে গিয়েছেন। শুক্রবার কংগ্রেসের কাছে এক চিঠিতে এ কথা জানিয়েছে ইউএস ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস এডমিনিস্ট্রেশন (নারা)। সম্প্রতি এই প্রতিষ্ঠান প্রায় ১৫ বাক্স ডকুমেন্ট উদ্ধার করেছে। তা নিয়ে কংগ্রেসের কাছে ওই নোট দিয়েছে নারা। বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন ফ্রি মালয়েশিয়া টুডে। প্রতিনিধি পরিষদের ওভারসাইট বা তদারকি বিষয়ক কমিটির চেয়ার ডেমোক্রেট প্রতিনিধি ক্যারোলাইন ম্যালোনিকে এই চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের আর্কাইভ বিশেষজ্ঞ ডেভিড ফেরিয়েরো। তিনি চিঠিতে লিখেছেন, ওইসব বাক্সে জাতীয় নিরাপত্তা বিষয়ক গোপনীয় তথ্য আছে বলে শনাক্ত করেছে নারা। ২০২১ সালের জানুয়ারিতে হোয়াইট হাউজ ছাড়েন ডনাল্ড ট্রাম্প।
এ সময় তিনি রেকর্ডগুলো কি করেছেন, তা খতিয়ে দেখছে ক্যারোলাইন ম্যালোনির কমিটি। এ বিষয়ে ম্যালোনি বিবৃতিতে বলেছেন, ফেডারেল রেকর্ড বিষয়ক আইন এবং তাতে আমাদের ঐতিহাসিক রেকর্ডের ওপর বড় প্রভাব সম্পর্কে অবজ্ঞা প্রদর্শন করেছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। এ তথ্য প্রকাশ হওয়ায় নতুন করে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
ডনাল্ড ট্রাম্প এর লিখিত জবাব দিয়েছেন। তিনি বলেছেন, ন্যাশনাল আর্কাইভ কিছুই পায়নি। অনুরোধের প্রেক্ষিতে ওইসব রেকর্ড দিয়ে দেয়া হয়েছে। আমার সময়ে যেসব সাধারণ প্রেসিডেন্সিয়াল রেকর্ড ছিল সেগুলোর সংরক্ষণ নিশ্চিত করার চেষ্টা হয়েছিল এবং তা করা হয়েছিল প্রেসিডেন্সিয়াল রেকর্ডস অ্যাক্টের অধীনে। এতে কিছুই এসে যায় না। কিন্তু ওই যে ‘ট্রাম্প’ শব্দটি আছে। এসব এ জন্যই।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV