হোয়াইট হাউসের নিমন্ত্রণ প্রত্যাখ্যান বলিউড অভিনেত্রী মল্লিকার

ইউএসএনিউজ ডেস্ক: মার্ডার এবং হিশ্শ্ খ্যাত বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে চা খাওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। ওই নিমন্ত্রণে অংশ নিতে পেরে তিনি যারপরনাই উল্লসিত ছিলেন। কিন্তু এবার মল্লিকা নিজেই হোয়াইট হাউসের একটি নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। প্রেসিডেন্ট ওবামার বাসভবনে আয়োজিত বিশেষ কবিতা পাঠের আসরে তাকে নিমন্ত্রণ করা হলেও মল্লিকা শ্রদ্ধার সঙ্গে তা প্রত্যাখ্যান করেছেন বলে মিডডে অনলাইন জানিয়েছে। এর কারণ হচ্ছে একই দিনে কান চলচ্চিত্র উৎসবে তার অভিনীত ছবির প্রচারণা অনুষ্ঠানের হোস্ট হিসেবে তিনি নিজে থাকার প্রতিশ্রুতি অনেক আগেই দিয়েছেন। আর তাই নিজে ত্রয়োদশ শতাব্দীর কবি আমির খশরু, ঊনবিংশ শতাব্দীর মির্জা গালিব আর মার্কিন কবি টিএস ইলিয়টের ভক্ত হওয়া সত্ত্বেও তিনি এ অনুষ্ঠানে থাকতে অপারগতা জানিয়েছেন। মল্লিকার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তার জন্য পেশাদারিত্বের দায়বদ্ধতাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কয়েক মাস আগেই কানের নিক্কি সৈকতে হলিউডে নির্মিত তার পলিটিকস অব লাভ ছবির ককটেল পার্টির হোস্ট হওয়ার জন্য মল্লিকা প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর তাই ওবামার নিমন্ত্রণ না রেখে তিনি ফ্রান্সের উদ্দেশ্যে বুধবার সকালে ভারত ছেড়েছেন। মল্লিকা বলেছেন, বিশ্বের সবচেয়ে ক্ষমতাবানদের সঙ্গে সাক্ষাৎ করতে বেশ ভালোই লাগে। ওবামার ১০০ গুরুত্বপূর্ণ আমন্ত্রিত অতিথির মধ্যে আমিও রয়েছি এটাও আমার জন্য একটা বিশেষ পাওয়া। কিন্তু যেহেতু কানের প্রতি আমি ইতিমধ্যেই প্রতিশ্রুতিবদ্ধ আর হোয়াইট হাউসের আমন্ত্রণটি মাত্র এসেছে। তাই অত্যন্ত দুঃখের সঙ্গে আমাকে সেটা ফিরিয়ে দিতে হচ্ছে। এজন্য আমি ক্ষমাপ্রার্থী। আমি ভবিষ্যতে হোয়াইট হাউস থেকে এ ধরনের নিমন্ত্রণ প্রত্যাশা করি।মানবজমিন
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030