Saturday, 31 October 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
সব ক্যাটাগরি

হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ দায়িত্বে ইভানকা ট্রামপ, ওয়াশিংটনের ওয়েস্ট উইং-এ নিজস্ব অফিস

অনলাইন ডেস্ক পঠিত: 133 বার

প্রকাশিত: March 21, 2017 | 11:59 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রামেপর হোয়াইট হাউস টিমে একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পদ নিশ্চিত করতে ওয়াশিংটনের ওয়েস্ট উইং-এ নিজস্ব অফিস দেয়া হয়েছে তার কন্যা ইভানকা ট্রামপকে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য টেলিগ্রাফ। খবরে বলা হয়, এ বছর শুরুর দিকে তিনি যখন ওয়াশিংটনে আসেন তখন ঘোষণা দিয়েছিলেন, ট্রামপ প্রশাসনে কোনো আনুষ্ঠানিক পদ গ্রহণ করবেন না তিনি। যদিও তার স্বামী জারেড কুশনার প্রেসিডেন্ট ট্রামেপর একজন জ্যেষ্ঠ উপদেষ্টা। তবে সোমবার এ খবর নিশ্চিত করা হয়েছে যে, ইভানকা ট্রামপ ওয়েস্ট উইং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল কর্মী ও জ্যেষ্ঠ উপদেষ্টা ডিনা পায়েলের অফিসের পাশে নতুন অফিস পাবেন। এখন থেকে তিনি সরকারের অতি গোপন তথ্য যাচাই-বাছাই করার সুযোগ পাবেন এবং একই সঙ্গে তিনি পাবেন সিকিউরিটি ক্লিয়ারেন্স। ট্রামপ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে হোয়াইট হাউসে ইভানকা ট্রামেপর উপস্থিতি সবার নজরে পড়েছে। তিনি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ গত শুক্রবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের সঙ্গে ট্রামেপর বৈঠকে উপস্থিত ছিলেন। কোনো প্রকার আনুষ্ঠানিক পদ না থাকায়, এ ধরনের বৈঠকে তার উপস্থিতি প্রশ্ন তুলছে সবার মনে। ইভানকার আইনজীবী ও উপদেষ্টা জেমি গরলিক জানান, ইভানকা সরকারি চাকরিজীবীদের ওপর বর্তানো সকল নীতি ও নিয়ম মেনে চলবেন। গরলিক বলেন, প্রেসিডেন্টের একজন পূর্ণবয়সক ও প্রশাসনের কাজে সক্রিয় একজন সন্তান থাকা একটি নতুন সংযোগ। আমাদের দৃষ্টি থেকে ইভানকার জন্য সতর্ক পদক্ষেপ হবে নিজ থেকে ওইসব নিয়ম মেনে চলা, যা তিনি একজন সরকারি কর্মী হলে করতেন। এ বিষয়ে ইভানকা ট্রামেপর পরিচিত একজন বার্তা সংস্থা এপিকে বলেন, ইভানকা বিশ্বাস করেন তিনি ট্রামপকে তার স্বাধীন দৃষ্টিভঙ্গি দিয়ে একজন হোয়াইট হাউস কর্মচারীর চেয়ে বেশি সহায়তা প্রদান করতে পারবেন। ইভানকা তার এক বিবৃতিতে বলেন, ‘আমি আমার বাবাকে আমার পক্ষপাতহীন পরামর্শ ও উপদেশ দিয়ে যাবো। যেমনটা আমি আমার সারাজীবন ধরে করে এসেছি।’ তবে গুঞ্জন উঠেছে ইভানকা ট্রামপ আর কুশনারের গোঁড়া ইহুদি বিশ্বাস ছড়িয়ে দেয়া হচ্ছে হোয়াইট হাউসে। অনেকে ধারণা করেন, কুশনার ও ইভানকা  প্রেসিডেন্টকে সমকামী অধিকার বাতিল করতে পরামর্শ দিয়েছেন। ফেডারেল স্বজনপ্রীতি-বিরোধী নিয়মানুযায়ী আত্মীয়স্বজনকে সরকারি পদে নিয়োগ দেয়া যায় না। তবে বিচার বিভাগের অফিস অব লিগ্যাল কাউন্সিল সম্প্রতি বলেছে, প্রেসিডেন্ট তার বিশেষ নিয়োগদান ক্ষমতার জোরে কুশনারকে উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ