Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিতে হোয়াইট হাউসে যে-ই আসুক বাংলাদেশের সমস্যা নেই : পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

অনলাইন ডেস্ক পঠিত: 56 বার

প্রকাশিত: November 5, 2020 | 12:45 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিতে ডোনাল্ড ট্রাম্প বা জো বাইডেন যে-ই হোয়াইট হাউসে আসুক তাতে বাংলাদেশের কোনো সমস্যা নেই। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে ড. মোমেনের মন্তব্য জানতে চাওয়া হলে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘ক্ষমতায় যে-ই আসুক, আমাদের কোনো সমস্যা নেই।’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ডেমোক্রেটিক চ্যালেঞ্জার জো বাইডেন হোয়াইট হাউসের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। পুরো মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং আমেরিকার জনগণ এখন মূল যুদ্ধক্ষেত্রের ফলাফলের অপেক্ষায় রয়েছেন।

কারা নির্বাচনে বিজয়ী হবে তা বলার সময় এখনো হয়নি উল্লেখ করে ড. মোমেন বলেন, ঢাকা বাণিজ্য ও বিনিয়োগ ফ্রন্টে পরবর্তী মার্কিন সরকারের সাথে ঘনিষ্টভাবে কাজ করবে। মার্কিন পররাষ্ট্রনীতি ব্যক্তি-নির্ভর নয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা নিরপেক্ষতা বজায় রাখি। আমাদের কোনো দেশের সাথে শত্রুতা নেই। আমেরিকার সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে’।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি খুব ভাল করছে এবং দেশ ভূ-রাজনৈতিক দিক থেকে খুব ভালো অবস্থানে রয়েছে।’

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV