হোয়াইট হাউসে সৌরশক্তি
হোয়াইট হাউসের আবাসিক এলাকায় শিগগিরই স্থাপন করা হচ্ছে সোলার প্যানেল সিস্টেম। এ প্যানেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুতের সাহায্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পরিবারের জন্য পানি গরম করার ব্যবস্থা হবে। বাড়তি বিদ্যুৎ ভবনের অন্যান্য কাজে লাগানো হবে। এ পরিকল্পনার কথা গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জ্বালানিমন্ত্রী স্টিভেন চু। তিনি জানান, আগামী বছরের বসন্তেই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। হোয়াইট হাউসে সোলার প্যানেল বসানোর পদক্ষেপ এবারই প্রথম নয়। সাবেক গত শতকের সত্তরের দশকে প্রেসিডেন্ট জিমি কার্টার প্রথম হোয়াইট হাউসের আবাসস্থলে পানি গরম করার উদ্দেশ্যে ৩০ হাজার ডলার ব্যয়ে সোলার প্যানেল বসিয়েছিলেন। যদিও তা সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের প্রশাসন সরিয়ে ফেলে। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডবি্লউ বুশ হোয়াইট হাউসের বৈদ্যুতিক ব্যবস্থাপনা ভবন এবং সুইমিং পুলের পানি গরম করতে সৌরশক্তি ব্যবহার করেছিলেন। জ্বালানি দপ্তর থেকে পাঠানো লিখিত এক বিবৃতিতে স্টিভেন বলেন, ‘সৌর জ্বালানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার যে প্রতিশ্রুতি ওবামা দিয়েছেন, প্রকল্পটি তারই প্রতিফলন। এ ছাড়া সৌর জ্বালানি প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে স্থানীয়ভাবে নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি হবে।’ জ্বালানি দপ্তর জানায়, প্রতিযোগিতামূূলক প্রক্রিয়ার মাধ্যমে হোয়াইট হাউসে সোলার প্যানেল স্থাপন করার জন্য কম্পানি নির্বাচন করা হবে। আশা করা হচ্ছে, ২০১১ সালের বসন্তেই প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হবে। যুক্তরাষ্ট্রের সোলার এনার্জি ইন্ড্রাট্রিজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রোন রেসচ বলেন, ‘জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাসস্থলের ছাদে সৌরশক্তি স্থাপন গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা কিভাবে জ্বালানি উৎপাদন করি তা এর মাধ্যমে পুনরায় চিন্তাভাবনা করতে পারে দেশবাসী।’ সোলার প্যানেল সিস্টেমের মাধ্যমে সূর্যের আলো থেকে সরাসরি নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন করা হয়। এতে কার্বন নিঃসরণ হয় না। সূত্র : এপি ও সিএনএন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি