Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

হ্যাকারদের কাছে জিম্মি ফ্লোরিডার রিভিয়েরা বিচ শহর কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক পঠিত: 187 বার

প্রকাশিত: June 22, 2019 | 2:42 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার রিভিয়েরা বিচ শহর কর্তৃপক্ষ তথ্য ফিরে পেতে হ্যাকারদের প্রায় পাঁচ কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সপ্তাহ তিনেক আগে তাদের কম্পিউটারগুলো হ্যাকিংয়ের শিকার হয়। এভাবে কর্তৃপক্ষের সব তথ্যের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন হ্যাকাররা। এ ছাড়া ই-মেইল যোগাযোগ ব্যাহত হচ্ছে, সরকারি কর্মীদের চেকের মাধ্যমে বেতন দিতে হয়েছে- এ খবর দিয়েছে ডয়েচে ভেলে।
প্রায় ৩৫ হাজার নাগরিককে সরকারি সেবা দেয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ায় বিষয়টির একটি সমাধান খুঁজছিল শহর কর্তৃপক্ষ। এ ব্যাপারে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সমপ্রতি হ্যাকারদের পাঁচ কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ব্যাপারে শহরের মুখপাত্র রোজ অ্যানি ব্রাউন বলেন, নিরাপত্তা উপদেষ্টাদের পরামর্শ অনুযায়ী মুক্তিপণের টাকা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে এরপরও যে সব তথ্য ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত নয়, তা স্বীকার করেছেন তিনি। বিটকয়েনের মাধ্যমে এই অর্থ দেয়া হবে বলে জানান ব্রাউন।
এদিকে, হ্যাকিংয়ের শিকার হওয়ার পরই নতুন কম্পিউটার কেনার জন্য প্রায় আট কোটি ৩০ লাখ টাকা ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে শহর কর্তৃপক্ষ। র‌্যানসামওয়্যার ব্যবহার করে বিশ্বব্যাপী সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কম্পিউটার হ্যাকিংয়ের ঘটনা দিন দিন বাড়ছে। এফবিআই জানিয়েছে, যুক্তরাষ্ট্রে গতবছর ১,৪৯৩টি র‌্যানসামওয়্যার হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় ভুক্তভোগীরা প্রায় ৩০ কোটি টাকা দিতে বাধ্য হয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্র সরকার প্রায় দুইশ’টি হামলা চালানোর জন্য গতবছর ২ জন ইরানি নাগরিককে অভিযুক্ত করে। তবে এখনো তাদের ধরা যায়নি। ইতিমধ্যে তারা প্রায় ৫০ কোটি টাকা সংগ্রহ করেছেন বলে ধারণা করা হয়। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV