Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

হ্যাকারদের পুরস্কৃত করবে মাইক্রোসফট!

অনলাইন ডেস্ক পঠিত: 12 বার

প্রকাশিত: June 20, 2013 | 2:55 PM

মোজাহেদুল ইসলাম :
হ্যাকারদের পুরস্কৃত করবে মাইক্রোসফটহ্যাকারদের বলা যায় প্রযুক্তি বিশ্বের শত্রু। একের পর এক বড় বড় সব প্রযুক্তি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ সব তথ্য হাতিয়ে নেওয়ায় হ্যাকারদের বিরুদ্ধে এক অলিখিত যুদ্ধেই নামতে হয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে। তবে এবারে সেই হ্যাকারদের জন্যই পুরস্কার ঘোষণা করেছে মাইক্রোসফট! হ্যাঁ, শুনে কিছুটা বিস্ময় মনে জাগলেও এই কাজটিই করতে যাচ্ছে টেক জায়ান্ট মাইক্রোসফট। নিজেদের তৈরি সফটওয়্যার বা অন্যান্য সেবাতে কোনো ধরনের ত্রুটি রয়েছে কি না, সেই তথ্য জানাতে পারলেই মিলবে মাইক্রোসফটের পক্ষ থেকে পুরস্কার। এর আগে গুগল এবং ফেসবুক তাদের নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্ছিদ্র করতে হ্যাকারদের দিয়ে নিজেদের দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করে নিয়েছে। মাইক্রোসফটও অবশেষে সেই একই পথ বেছে নিয়েছে। এর জন্য হ্যাকারদের দেড় হাজার ডলার পর্যন্ত পুরস্কার প্রদান করবে তারা। যেকোনো দেশের যে কেউই অংশ নিতে পারবে ‘বাগ বাউন্টি’ নামের এই প্রোগ্রামে। অবশ্য যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত কিউবা, ইরান, উত্তর কোরিয়া, সুদান এবং সিরিয়ার কেউ এতে অংশ নিতে পারবে না। এর বাইরে ১৪ বছর বা তার বেশি বয়সের কম্পিউটারে অভিজ্ঞরা মাইক্রোসফটের প্রোগ্রামগুলোর খুঁত বের করে দেখাতে পারবে। বয়স ১৪ বছরের কম হলে তাদের অভিভাবকের অনুমতি সাপেক্ষে নিজেদের দাবি জাহির করতে পারবে মাইক্রোসফটের সামনে। মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ অপারেটিং সিস্টেমসহ বাজারে তাদের যেসব সফটওয়্যার রয়েছে, তাতে কোনো ধরনের বাগ কিংবা নিরাপত্তাজনিত ত্রুটি কেউ ধরিয়ে দিতে পারলেই তার জন্য রয়েছে পুরস্কার। অবশ্য যেসব সফটওয়্যার বা সেবা মাইক্রোসফট এখনও পরীক্ষামূলক অবস্থায় রেখেছে, সেগুলোর ভুল-ত্রুটি নিয়েও কাজ করা যাবে। মাইক্রোসফট তাদের ওয়েবসাইটে জানিয়েছে, আগামী ২৬ জুন থেকে চালু হতে যাচ্ছে এই প্রোগ্রাম। একে তিনটি ভাগে ভাগ করেছে তারা—মিটিগেশন বাইপাস বাউন্টি, ব্লুহ্যাট বোনাস ফর ডিফেন্স এবং ইন্টারনেট এক্সপ্লোরার ১১ প্রিভিউ বাগ বাউন্টি। http://www.microsoft.com/security/msrc/report/bountyprograms.aspx ওয়েবলিংক থেকে এই বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে। উল্লেখ্য, এর আগে মাইক্রেসফট ২০১১ সালে প্রোগ্রামারদের জন্য আড়াই লক্ষ ডলারের ‘ব্লুহ্যাট প্রাইজ’ ঘোষণা করে।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV