হ্যাকিংয়ের কবলে সিএনএন ওয়াশিংটন পোস্ট, টাইম
ডেস্ক: যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট, সিএনএন ও টাইম ম্যাগাজিনের ওয়েবসাইট হ্যাকার আক্রমণের শিকার হয়েছিল। সিরিয়ার হ্যাকাররা এ হামলা চালালেও অল্প সময় সাইটগুলো তাদের নিয়ন্ত্রণে ছিল। এক রিপোর্টে জানা গেছে, এ তিন সংবাদ মাধ্যমের সাইট হ্যাক করেছিল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থক হ্যাকাররা। ওয়েবসাইটগুলোতে আপলোড করা কিছু লিঙ্কে ক্লিক করলে তা পাঠককে সিরীয় ইলেক্ট্রনিক সেনাবাহিনীর (এসইএ) ওয়েবসাইটে নিয়ে যায়। যে প্রতিষ্ঠান থেকে ওয়েবসাইট সেবা নিত সংবাদ মাধ্যম তিনটি সে প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে এ কাজ করেছিল হ্যাকাররা। আউটব্রেইন নামের ওই প্রতিষ্ঠান জানিয়েছে, একটি ই-মেইল তাদের কর্মীকে বোকা বানিয়েছে। হ্যাকাররা নিজেদের টুইটার অ্যাকাউন্টে এসইএর লোগো দিয়ে ওয়াশিংটন পোস্ট, সিএনএন ও টাইমের লোগোতে লাল কালি দিয়ে টিক চিহ্ন সংবলিত একটি ছবি প্রকাশ করেছিল।মানবজমিন
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ
- নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান