Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

হ জে র টু কি টা কি

অনলাইন ডেস্ক পঠিত: 141 বার

প্রকাশিত: November 1, 2010 | 7:13 AM

ইউএসএনিউজ ডেস্ক:
এ বছর হজ করবেন ২০ লাখ মুসল্লি: এ বছর পবিত্র হজব্রত পালন করবেন প্রায় ২০ লাখ মুসলিম। এর মধ্যে ১৭ লাখ ৫০ হাজার বিদেশী। সংযুক্ত আরব আমিরাতের ২ লাখ ৫০ হাজার।
সৌদি আরবের হজবিষয়ক মন্ত্রী ফুয়াদ আল ফারসি শনিবার সাংবাদিকদের এ কথা বলেছেন। মিনার জামারা’তে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ খবর দিয়েছে আরব নিউজ।

নতুন সেবা:
মানবজমিন ডেস্ক: মক্কায় হজ করতে যাওয়া হজযাত্রীদের বহনকারী গাড়িতে যদি কোন বিপত্তি দেখা দেয় তাহলে তৃষ্ণার্ত যাত্রীদের ঠাণ্ডা পানি, ফলের জুস ও স্ন্যাকস দেয়া হবে। নতুন এ সেবাটি চালু করেছে তাওয়াফা এস্টাবলিশমেন্ট ফর সাউথ এশিয়ান পিলগ্রিমস। এ সেবার নাম দেয়া হয়েছে, আল রিফাদাহ আল মুতানাক্কিলাহ (ভ্রাম্যমাণ সেবা)। এ সেবার উদ্বোধন করেছেন ওই সংস্থার ফিল্ড সার্ভিস অফিস দুই-এর প্রধান আবদুল আজিজ হোসেন। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।

বাড়তি আয়ের আশা যাদের:

মানবজমিন ডেস্ক: পবিত্র হজের আর বাকি প্রায় দুই সপ্তাহ। এরই মধ্যে বাড়তি আয়ের আশায় সৌদি আরবের ও বিদেশী অনেক শ্রমিক মক্কা-মদিনামুখী হয়েছেন। অন্য সময়ের চেয়ে এ সময়টাতে তাদের আয় ১০ গুণ বেশি। তাই কি দেশী, কি বিদেশী সবাই চাকরিদাতার অনুমতি নিয়ে বা না নিয়ে ছুটছেন। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। এতে বলা হয়েছে, এরকম এক ব্যক্তি মিয়ানমারের নেজাম ইব্রাহিম। তিনি জেদ্দায় একটি ফার্নিচারের দোকানে কাজ করেন। কিন্তু হজ উপলক্ষে তিনি সময় বের করে নিয়েছেন। তার দাবি জেদ্দায় স্বাভাবিক সময়ে মাসে আয় করেন ১৫০০ রিয়াল। তার আশা- হজ মওসুমে তিনি মক্কা মেট্রো প্রজেক্টে কাজ করে এর ১০ গুণ অর্থ বেশি উপার্জন করবেন। ইন্দোনেশিয়ার গৃহকর্মী লিলি প্রমানা। তিনি বলেন, হজের সময় মক্কায় কাজ করা একটি সুবর্ণ সুযোগ। এ সময়ে উপার্জন হয় প্রচুর অর্থ। যেসব ভাঙাচোরা রাস্তায় সাধারণত পুলিশ চেক থাকে না আমরা সেইসব রাস্তায় মক্কায় যাই। আমার এক বন্ধু পরামর্শ দিয়েছে চাকরি ছেড়ে দিয়ে মক্কায় কাজ করতে। আমার চাকরিদাতার কাছে ছুটি দাবি করেছিলাম। কিন্তু ছুটি দেয়নি। এমনকি আমার বেতন বাড়াতে রাজি হননি। তিনি আমাকে মাসে মাত্র ৮০০ রিয়াল বেতন দেন। তাই আমি সেই কাজ ছেড়ে এসেছি। যাচ্ছি মক্কায়। সেখানে রান্নার কাজ করবো। লিলি প্রমানা ও তার বন্ধুবান্ধব মিলে মক্কায় মাসে ৪০০ রিয়ালে একটি ছোট্ট রুম ভাড়া নিয়েছেন। সেখানেই হজযাত্রীদের জন্য তারা রান্না করার পরিকল্পনা করছেন। তিনি বলেন, গত বছর তার পাঁচ বন্ধু মিলে এ কাজ করেছেন একটি অ্যাপার্টমেন্টে। তারা ইন্দোনেশিয়া ও সৌদি আরবের খাবার রান্না করেছেন। আর মাসে আয় করেছেন ১৫০০০ রিয়াল। এতে গড়ে প্রতিজনের লাভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০০০ রিয়াল। এভাবে জেদ্দায় কর্মরত অনেক মানুষ কাজ থেকে ছুটি নিয়ে মক্কায় ছুটছেন। তাদের একজন তুরস্কের শেফ আরদাল জাকারিয়া। তিনি জেদ্দার একটি রেস্তোরাঁয় রান্নার কাজ করেন। প্রতি হজে চলে যান মক্কায়। তিনি বলেন, বিনিময়ে তার চাকরিদাতা তার উপার্জন থেকে শতকরা ২৫ ভাগ কমিশন নেয়। গত বছর তিনি মাসে ১০০০০ রিয়াল উপার্জন করেছিলেন। পাকিস্তানের নরসুন্দর মোহাম্মদ আলী। তিনি চাকরিদাতার অনুমতি নিয়ে মক্কা গিয়েছেন। তিনি বলেন, চুল কাটার জন্য মক্কায় কোন দোকানপাট নিতে হয় না। যেখানে খুশি বসে গেলেই হয়। এরকম উপার্জনের আশায় বিভিন্ন স্থান থেকে লোকজন মক্কায় গিয়ে সমবেত হচ্ছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV